আমারও একটা পালকি চাই সখা
নর্তকী রাজপথে নাচিবে হেলা!
ছড়ায়াছে ফুল কত হার মালা শোভা
আমারও একটা পালকি চাই হে ঈশ্বর।
ডুবিছে লক্ষ্মী সারস্বত, নিম কাঠে হে জগো
নয়নে গঙ্গা পূজিছে মা।
জ্বালো আলো, নাচো.....
মুখোশে গলাও নয়ন।
স্মৃতি ভ্রম এ শহর
ধানের আলে ছেঁড়া পোষাক, রক্ত
নাচো ঘড়ি নাচো, প্রহর
ফিংগার প্রিন্ট এ উঠে আসে তোমার বমন
চেঁটে খাই সে তরল....
পালকি সাজাও, হাঁই মারো হাঁই মারো।
তীব্র আলোয় পৃথিবীটায় কোজাগর
আমার মুঠিতে শোলা, ধান নেই বুকটায়
ফড়িংও নেই ময়না।
বনবন করে ঘোরে না আর বাদল পোকা
ফিঙে ছাতার জটলা আর দেখিনা
এখন সব সার্কাস, সব সার্কাস।
মনুষ্য সার্কাস
পশুরা স্বাধীন আজ, বেড়ি হীন সব্বার।
আমাদের অ্যাশ ট্রে তে জমা হয় চুরুট পাতা
আমারও একটা মাইক্রোফোন মৃত্যু প্রয়োজন।
★ লেখা : উদগিরণ
★ কলমে : বিষফল (09.10.2022), 11.32 P.M
উদগিরণ
|
Labels:
কবিতা
Read User's comments(0)
তট
|
Labels:
কবিতা
আমার কন্ঠস্বর শুনেছো তুমি...
আমার স্বর শোননি।
স্বাক্ষর, কত ডিগ্রি সব।
নয়নের যুক্তাক্ষর মাতৃভাষার নয়?
উচ্চারনে বর্ণ ভ্রম?
মুক সাহিত্যের অধ্যায়ন দরকার
মুক শব্দের মুখাভিনয়।
হোক অধ্যায়ন, হোক অধ্যায়ন।
নয়নের যুক্তাক্ষর পঠিত হয়
স্থান?
নদীতট নদীতট।
★ লেখা : তট
★ কলমে : বিষফল (02.10.22), 11.06P.M.
প্রলেপ গাথা
|
Labels:
কবিতা
বিট লবণ আর প্রেম, একটু ছড়াবেন?
অরুচি আসছে, গলা কিটকিট করছে।
আমার হাতে ঘুগনি, একটু টকজল?
বিট লবণ আর প্রেম, একটু ছড়াবেন?
দিব্যি ঘুমাচ্ছি, চোখে একটু লেবু দেবেন?
অ্যালার্ম আর মেসেজ, বুকের কফের মতো...
না তুললে আসে না
তুললে রক্ত সহ।
এর নাম প্রেম স্বজন, এর নাম অপেক্ষা।
অরুচি আসছে, আরেকটু বিট লবণ হবে স্যার?
একটা গোটা পাতিলেবু কেটে সারা মুখে চটকালাম....
নিম ছাল ভেজানো জল মুখে ঢাললাম
দু হাতে মধু ঘসে প্রলেপ দিলাম।
উচ্ছে গুলো বেটে তাতে মেশাই মাছের পিত্তরস
আমার হাতে ঘুগনি, একটু টকজল?
হাতের জলে গুলতে গুলতে চাঁদটা ট্যাবলেটের মতো গুলে যায়.....
স্বপ্নের দাম বেঁধেছি সব, এক্সজিবিশন হবে ক্যাথিড্রাল ময়দান ...
আর্টেজীও কূপ দেখেছেন স্যার ?
আমি বলি প্রেম ওটা ।
আমার হাতে ঘুগনি, একটু টকজল?
★ লেখা : প্রলেপ গাথা
★কলমে: বিষফল (18.09.2022), 10.49 P.M.
অরুচি আসছে, গলা কিটকিট করছে।
আমার হাতে ঘুগনি, একটু টকজল?
বিট লবণ আর প্রেম, একটু ছড়াবেন?
দিব্যি ঘুমাচ্ছি, চোখে একটু লেবু দেবেন?
অ্যালার্ম আর মেসেজ, বুকের কফের মতো...
না তুললে আসে না
তুললে রক্ত সহ।
এর নাম প্রেম স্বজন, এর নাম অপেক্ষা।
অরুচি আসছে, আরেকটু বিট লবণ হবে স্যার?
একটা গোটা পাতিলেবু কেটে সারা মুখে চটকালাম....
নিম ছাল ভেজানো জল মুখে ঢাললাম
দু হাতে মধু ঘসে প্রলেপ দিলাম।
উচ্ছে গুলো বেটে তাতে মেশাই মাছের পিত্তরস
আমার হাতে ঘুগনি, একটু টকজল?
হাতের জলে গুলতে গুলতে চাঁদটা ট্যাবলেটের মতো গুলে যায়.....
স্বপ্নের দাম বেঁধেছি সব, এক্সজিবিশন হবে ক্যাথিড্রাল ময়দান ...
আর্টেজীও কূপ দেখেছেন স্যার ?
আমি বলি প্রেম ওটা ।
আমার হাতে ঘুগনি, একটু টকজল?
★ লেখা : প্রলেপ গাথা
★কলমে: বিষফল (18.09.2022), 10.49 P.M.
খোসা
|
Labels:
কবিতা
নদীর বুকে চলকে ওঠে যেমন ঝড়,
মেঘের কোলে গুড়গুড় কড়কড় মচ্....
আমার স্নায়ুর ভীষণ জ্বর,
ফল্গু জলের তৃষ্ণা অনুর্বর।
লড়াই বাঁধে, দেওয়াল জুড়ে ক্ষয়।
দেখি বজ্র আলোয়, অস্তিত্বহীনতা আর ঈশ্বর
সাদা থানের মতো আলো, ভীষণ ভয়।
বজ্র গোনে ধারাপাত, গুড়গুড় কড়কড় মচ্
শিশুর খলখল ঠোঁটের মতো নড়ছে বিটপ।
স্টোভে ফুটছে খরগোশ....
শেষবার ; মেখে খাবো ভাত।
আমার ঘেন্না হবে ও অলঙ্কার, ও কাজল।
দূরত্ব রাখ, দূরত্বে থাক।
থুঃ ফেলি ডাস্টবিন টায়....
আমারও আকাশ থাকবে, হোক ঘন জলভার।
পুনর্জন্ম এক জন্মে বহুবার হয়।
ভাত.... ভাত.... ভাত....
কাক.... কাক.... কাক....
মূল্য সাঁটিয়ে ঘুরে বেড়ান, আমিও আমারটায়....
নদীর বুকে চলকে ওঠে যেমন ঝড়,
মেঘের কোলে গুড়গুড় কড়কড় মচ্....
চিনাবাদামের খোসা ভাঙবো?
ভীষণ অভ্যস্থ, গোলমরিচও।
কাপালিক ঝড়ের হৃদয় এ বুকে প্রতিস্থাপন।
★ লেখা : খোসা
★ কলমে : বিষফল ( 12.09.2022), 07.50 P.M.
নিপাত
|
Labels:
কবিতা
বুকের নরম মাংসে চর্বি থাকে, প্রেম নয়।
দাঁতে মেশে ব্রান্ডেড সাবানের ঘ্রান, স্নেহ নয়।
স্নেহের কোন গন্ধ হয়না।
কামের নিজস্ব গন্ধ হয় যোনিময়।
তলপেটে কোন প্রেম থাকে না, কিম্বা পুরুষাঙ্গের ডগায়।
স্তন বেয়ে গঙ্গা নেমে আসলেও, নারী দেবী হয় না।
আপনার তলপেটে যেদিন ক্ষুধা থাকবেনা....
বাকি সব শখ।
অথচ মাংসে মাংসে কুরুক্ষেত্র, লঙ্কা।
তীব্র লবঙ্গগুলো কি ভীষণ ঝাঁঝ...
কি তীব্র ঝাঁঝ প্রতিটা অন্তর্বাস।
প্রসাধনে রাঙা চোখ মুখ হাত।
চলুন হৃদপিণ্ডের ব্যায়াম শিখে নেবো আজ....
চলুন মস্তিষ্কের রিসাইকেল বিনে দুঃখ মোছা যাক।
অদ্য ভাবুন...., আমিটা অমর।
মাংসে মাংসে যুদ্ধের বাজান সাইরেন....
দাঁতে স্পর্শ নেই, ব্রান্ডেড সাবানের ঘ্রাণ।
★ লেখা : নিপাত
★ কলমে : বিষফল ( 10.11.2022), 11.18 P.M
Subscribe to:
Posts (Atom)












