চল পাহাড়ি শ্যাওলায়...
কুয়াশায় ধোঁয়া উঠুক ঘুগনির হাঁড়িটায়।
দুকানে শক্ত করে ধরে থাকো তোমার হাতটা...
আমার দাঁতে ছিঁড়ে যাক মচমচে পিঁয়াজি গোটা।
আমি গড়াগড়ি খাবো পাহাড়, আমি গড়া গড়ি খাবো এবার....
আমার পিঠে বুকে কপালে তোমার জলছাপ।
আমি হুড়মুড় করে নদী হবো একবার...
নদীতো ঐশ্বরিক অশ্রুজল।
এমনই হোক পুনর্জন্ম কদাচ।
নদীর পেট চিরে তোলা কাঁচামাছ.....
সতীদাহে ঝাঁপ দেওয়া পাখি গোটাকয়....
ধোঁয়ায় ঝলসাক।।
গ্লাইডার থেকে ঝাঁপ দেওয়া মন সবার....
ভিজে শ্যাওলায়, ভিজে শ্যাওলায়।।
আমার খুব খেতে ইচ্ছে করছে আজ....
আমার খুব পেতে ইচ্ছে করছে আজ...
একাধিক মৃত নক্ষত্রের সুবাস।
টপে পড়ুক জিভে গাছেদের রস।
★ লেখা : ছুট
★ কলমে : বিষফল ( 08.12.22), 10.48 P.M
ছুট
ভারসাম্য
ছোট বেলায় এক পায়ে দৌড়ে গাছের পাতা ছেঁড়ার সুযোগ পেয়েছিলাম কয়েকবার...
আজও ছিঁড়ি...
চিঠির খাম, ফেবি কুইক গাম।
ঘন ঘন ন্যাড়া করলে শুনতে পেতাম....রাজদন্ড মাথায়
তাই ব্লেডটার সাথে শত্রুতা করে নিলাম।
ছোট বেলায় এক পায়ে দৌড়ে গাছের পাতা ছেঁড়ার সুযোগ পেয়েছিলাম কয়েকবার...
শৈশবময় কোমর অব্দি জল,
তাই আর জলে নামি না।
সূর্য স্নানে তৃপ্ত হই, গঙ্গা তনুতে নয়।
একটাও এক্স রে ফিল্ম পেলাম না....
শিশুর মুখে লজেন্সের চন্দ্রগ্রহন দেখলাম।
দাদুর দাড়ির সাদা চুল ঘন ঘন মুঠিতে খামচে ধরতাম....
আজ হৃদয় আর কপাল!
ক্রমশ.... ব্যাঙের কোঁ ক্যাঁ গোঁ গ্যা....
আজ সোনা ব্যাঙের ডিনার।
যতবার আকাশ পথে ব্রিজ বানাতাম
দুলতে দুলতে কাঁপতে কাঁপতে ছায়া!
ভীষণ নির্মম.....
নিমডাল ভাঙতে গিয়ে প্রত্যেকবার ফিরে আসতাম
আজ দাঁতময় অবহেলার পাথর।
মার্বেল পাথর বুকময়।
নয়নে নয়নে বর্ণালী কাচের অশ্রুজল।
জিরাফের মতো গলা উঁচিয়ে মূক-রহিত।
শকুনের ঠোঁটে আজ নিরীহ কবুতর।
★ লেখা : ভারসাম্য
★ কলমে : বিষফল (01.12.2022) 11.53 P.M
সৃষ্টি-শ্বাস
আরেক পা, আরেক পা, আরেক পা...
এই নিন নৌকা
দিন পা
উহুঁ
ছেড়ে দিন আঁচলটা
বেশ এবার
পত পত নৌকা পাল।
উহুঁ আসছে না
খুলে দিন চুলটা
ক্লিপ কাঁটা?দিন ছুঁড়ে দিই জলটায়
একপা একপা আরেক পা....
জোয়ার বন্দি না
উড়ে যাক তিরতির লোমটা
বসবেন?
দুলছে হাল?
মাঝি দাঁড় বাও দরিয়ায়
মেঘ করছে, ঘনিয়ে আসছে অন্ধকার
প্রেম পাক, প্রেম পাক
তুমি মূর্তি নটরাজ
খোলস ছাড়ছে মেঘ চাঁদ
খোলস ছাড়ছে পর্ণমোচী কবুতর
এক পা, এক পা
পৃথিবী ফুলছে, ফুলছে...
ডিম্বাকার।
উড়ে যাক তিরতির লোমটা
উড়ুক্কু মাছ মাথার উপর সাঁই সাঁই
শরীরময় আঁশটে সুবাস।
হাত, হাত, হাত......
★ লেখা : সৃষ্টি-শ্বাস
★ কলমে : বিষফল ( 14.11.2022), 12.24 A.M
ইতি কিয়েভ
ওদের কোনো স্কুল নেই, শিক্ষা নেই
শুধু আছে সঞ্চিত চটি আর রক্তমাখা জামা।
ভ্যাকুয়াম বোম্বে ছারখার বইয়ের পাতা
ছারখার স্বপ্নের পোতাশ্রয়।
ওদের পায়ের বল আকাশে মাথার ওপরে ওঠে না
সন্ন্যাস নিয়েছে গির্জা, মাঠের ঘাস
সন্ন্যাস নিয়েছে বাতাস।
ওদের কোনো শিক্ষা নেই, ওদের কোনো ঈশ্বর হয় না
কিম্বা পতাকা।
উঠানে টকবগ করে ফোটে অ্যাসিড জল,
ছুটে এসে চুমুক দেয় বেচারা ঈশ্বর সন্তান।
ওদের কোনো দেওয়াল হয় না,
ওদের কোনো চিরহরিৎ বৃক্ষ কোথায়?
জিপের চাকা গেঁড়ে যায়, থরেথরে সাজানো লাশের কাদায়
ঘুঁড়ির সুতোয় ঢোঁ মারে মৃত শকুনের কান্না
কিয়েভে আর একটাও কাক শাখা পাবে না
একটাও টবে, কেউ জল ঢালবে না
উমাংকা নদীতে একটাও হাত নেই দাঁড় টানার....
টিসার জল আর চলকে জগৎ দেখবেনা।
কারপাথিয়ান, তুমি বুকোভেলের থেকে অশ্রু ধার নাও....
শুধু আছে সঞ্চিত চটি আর রক্তমাখা জামা।
হেলান দেওয়ার, হে কিয়েভ; একটা চিরহরিৎ বৃক্ষ কোথায়?
★ লেখা : ইতি কিয়েভ
★ কলমে: বিষফল (04.11.2022), 10.55P.M
Note : ১. বুকোভেল: বুকোভেল হলো ইউক্রেনের একটা বড়ো শহর, যেখানে ইউক্রেনের সবচেয়ে বড় স্কি রিসোর্ট রয়েছে ।
২. কারপাথিয়ান পাহাড়
৩. টিসা নদী
৪. কিয়েভ : কিয়েভ ইউক্রেনের রাজধানী
উর্দিহীনতা
পুলিশ তোমার কটা ভ্যান?
ছাতির কাছে নতো নয়?
পুলিশ ?
তোমার সন্তান?
শিক্ষক নয়?
রাস্তায়?
পুলিশ তোমার লাঠি কোথায়?
গুঁড়িয়ে দাও ছাতি ঠ্যাং....
পুলিশ?
তোমার উর্দি ; কেনা তো নয়?
★ লেখা : উর্দিহীনতা
★ কলমে : বিষফল (19.10.2022), 12.36 P.M
তৈলাগার
নদী পাড়ের নরম ঘাস...
পাথর ফুঁড়ে, ডাকে আমায়।
আমি চট করে ছুটে যাই
ভেজাই পা
আহ্
তোর দৈবিক বুকে নামার নগ্ন পা।
আমি ভুলে যাই পুরুষ ; নর....
পুরুষ সূর্য ক্রমশ বিছানায়, কম্বলে নতো হয়
শিরশির কুয়াশায় চারদিক ক্রমশ শর ....
ছলাৎ জল পায়ে ভ্রমণ এক এক।
আমার পায় আটকে যায় ঘাস
আলিঙ্গন তার....
আমি ছাড়িয়ে নিই, বুকে সাদা থান।
টকটকে লাল চা...
গর্জে ওঠে কেটলি, রাজপথ।
উর্দিময় এত নির্লজ্জতা, ম্লান
থমথমে নদীতট, শূন্য আকাশ।
মচকে গেছে নিব....
পৃথিবী আসামী আজ।
সেলুলারে মাখানো হয় মোম ; শেষ দড়িটায়...
★ লেখা : তৈলাগার
★ কলমে : বিষফল ( 17.10.2022), 11.07 A.m.













