RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

শিলা


 

ভিড় ঠেলে ঠেলে থার্মোমিটার হাতে ঢুকে পড়লাম....
জল ঢালছে তখন ওরা।
ধোঁয়া উঠছে তখনও ভস্ম সম্পর্কটায়....
আমার শরীরে আপনার ছোঁয়া।
ঘি মাখালেন অস্থি মজ্জায়....
ভেজাল ঘিতে ফোঁটা কয় চোখের জল।
আমার মাথায় নতুন কলসির জল....
তখনও দুকাঁধ ধরে শেষ আত্মীয় আমার।
সমস্ত রঙে চুবে আমার শরীরটা....
পায়ে আলতা।
ততক্ষণে প্যাকেট বন্দি হয় খাবার।
আরো জড়ো হয় ঘি, মালা, শব।
আমার বুক পকেটের পারদটা বের করলাম এবার.....
জোরে জোরে ঝাঁকালাম।
পারদ চড়ছেনা, পারদ চড়ছেনা....
গর্তে নামিয়ে দিই এক মুঠো মাটি আর কয়েন এক টাকার।
দাউ দাউ করে ধরে উঠলো পোষাক....
জল্লাদের মতো ঘুরিয়ে দেয় ঢাকা....
গেটে তালা।
নেমে আসে সমস্ত পা।
বলো হরি, বলো হরি ;শেষ রোল ওঠে একবার
শূন্য খাটিয়া।
অনুভূতি হৃদয়ের পারদকে ছুঁলো না.....
এ কি ভবিষ্যত পেলাম!
এ কি পাষাণ কাপালিক সাজলাম আমরা।
একটা রাতও আমরা মাথাটাকে মেঘে ছোঁয়াই না.....
 
 
★ লেখা : শিলা
★ কলমে : বিষফল (26.08.2022), 12.01A.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ছাই দানা


 

সেদিনটা ছিলো এমন...
আমি সমস্ত পৃথিবী ভুলে থাকতাম
ঝঞ্ঝা হিংসা এড়িয়ে চলতাম
আচমকা হাত থেকে বিড়িটা ছুড়ে ফেলেছিলাম
ওল্টাটে ওল্টাতে সেটা নক্ষত্রমালায়....
দুম করে নিভে যায়।
ভাঙা কাপ অ্যাশট্রে-টাও ছুঁড়ে ফেললাম।
পকেটের সিগারেট টা দোমড়ালাম......
ছুঁড়ে দিলাম পাশের ডোবায়।
বারকয়েক কুলকুচিও করলাম
দোকান থেকে লবঙ্গ ও এলাচ পকেটে ভরলাম
আমি মাথা নামিয়ে বিছানায় ছটফট করলাম
থার্মোমিটার গুলো বয়োজ্যেষ্ঠ হয়।
জলপটিতে চামড়ায় বুদবুদ গোটাকয়...
আমি পারিনি তারপর...
আমি ভাঙা পালের মতো সেলাইয়ের ছাপ।
সূর্য উঠলে দুচোখটায়
আমি চোখ বুজে ফেলতাম।
আমি জানি না, বুঝি না; পৃথিবীর ইতিহাস
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি গুনেছি সারারাত....
রাত্রি আমার ভীষণ ভয়
চোখ বুজে নিতাম
আয়ত্ত করলাম।
নদীতে হাওয়া লেগে ঢেউ আজ...
তালপাতার বাঁশিতে ব্রহ্মা।
হাত পা বেঁধে সত্যকে গাছের নিচে তাক করলাম।
হাতে তির ধনুক তুলে দিলাম....
কিম্বা অনুহিংসা।
ডান পাঁজর থেকে গড়িয়ে আসছে ঘাম....
রক্তকুচি....... ডানা।
মৃত্যুর পাশাপাশি শোয়ালাম...
প্রেমের স্পর্শে রাহু, কেতু কোথায়?
আমি বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে খুঁজলাম....
পোষা শুয়োরের অখাদ্য তা।
পচন ধরুক ফুসফুসে শেষবার....
শিবের জটায় চাঁদটা এখন রোজ ঘুমাক।
 
 
★লেখা: ছাই দানা
★ কলমে : বিষফল (17.08.2022), 01.31 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

জ্যোৎস্নাহত


 

শ্যাল্লা দুটাকার কয়েন
কেউ হেড টেল করতে করতে উপরে ছুঁড়ে দিয়েছিলো...
পাস থেকে কেউ বললো চাঁদটার আলো কি সুন্দর।
মুঠোতে পুরে এক ঝটকায় পকেটে পুরে ফেলবো
কি বলছেন....?
ওটা মেঘে ঢেকে গেলো...?
শ্যাল্লা দু টাকার কয়েন
কেউ হেড টেল করতে করতে উপরে ছুঁড়ে দিয়েছিলো...
লোটো লোটো লোটো...
আমি লুটছি আপনিও
আপনার প্রত্যেকটা ঘাম বাষ্পীভূত হয়ে নক্ষত্র
আপনার চোখের জল গুলো ওটা ধূমকেতু গো.....
বাড়ির দেওয়াল থেকে খসে পড়ছে স্বর্ণখন্ড
আমার কোমর হুইল চেয়ারে নিমজ্জিত
দুটাকার চাঁদে আর নেশা হয় না কোনো
শিক্ষা খাবো, শিল্প খাবো....
সরস্বতী তুলবো, লক্ষ্মী তুলবো
ওঁ.... ওঁ....
সাপকে দুধে ভাতে রোজ আমন্ত্রণ
বাংলা ছিপিতে জল না মিশিয়ে, ঢক ঢক করে খেয়ে নেবো।
শ্যাল্লা দু টাকার....
 
 
★লেখা : জ্যোৎস্নাহত
★ কলমে : বিষফল (13.08.2022), 10.38 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

রুদ্রাক্ষ-জল


 

এক হাতে রুদ্রাক্ষ চুঁইয়ে জল....
এক হাতে রজনীগন্ধা ছুঁয়ে জল....
বাঁকের দু কোনে বাঁধা ছিলো স্বযত্নে।
ধরলেম,
মুঠি শক্ত করে।
আঙুল গুলো আঙুলের সাথে জোরে চেপে
তবুও বরুন ঝরেছে......
এক এক করে ছিটিয়ে দিলেম আকাশে;
তারপর ছুটে গিয়ে মাথাতে, নিলেম....
রুদ্রাক্ষ চুঁইয়ে...
রজনী গন্ধা ছুঁয়ে।
জ্যাম জ্যাম.... যাত্রীরা কানে আঙুল তথায়;
সার সার ডিজে পাল্লায়...
উদ্দাম নৃত্যে খালি পায়।
দু বাহু উর্ধ্বে সবার...
শ্বাসনালীতে প্রসাদ।
জমিতে শস্য বাড়ন্ত আজ,
গঙ্গাজল,
গঙ্গাজল শিলায়।
অনুভূতিতে পিতৃ তা....
ফল পাতায় চুঁইয়ে চুঁইয়ে পড়ছে জল।
তৃপ্তিতে বৃষ্টিতে ভিজে ফিরছি বাড়ি আজ।
শস্য কণায় ভরবে জগৎ আমার এবার....
হে গুরুজন দীক্ষার,
আপনার মন্ত্রে উচ্ছন্নে আমি আজ।
আর আমার সন্তান....
ধমকান....
ভীষণ ধমকান....
কানে আঙুল রাখে অ্যাম্বুলেন্স এথায়....
এক হাতে রুদ্রাক্ষ চুঁইয়ে জল....
এক হাতে রজনীগন্ধা ছুঁয়ে জল....
 
 
★ লেখা : রুদ্রাক্ষ-জল
★ কলমে : বিষফল (09.08.2022), 12.43 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

পুলি


 

কবিতো খন্ড খন্ড ঈশ্বর...
দু বুকে তার ঝড়ের গন্ধ সব।
বজ্র এলে তার চোখে জল....
মাগো, জননী কোথায়।
কাঁথা মুড়ে ঘুমে জোনাকিতে ভরে ভেতর....
সূর্যের দিকে হাঁসের পালক তুলে হাসে নির্মল।
কবিতো খন্ড খন্ড ঈশ্বর।
জলের ঘ্রাণ শুঁকে দিবস করিছে পার...
নিজেরই আর স্নান হলো না ।
কপালের জল পটিটায়, মা; এতো জলের ঘ্রাণ?
কবিতো খন্ড খন্ড ঈশ্বর।
নারকেল পিঠের মতো আকাশে চাঁদ....
খাবো? খাবো আজ?
সোনা, এ পৃথিবীটা তোর রূপের ছটায়।
টিঁয়াটাও তোর হাসিতে হাসে আজ।
পুকুর ঘাটে খালি কলসিটাও ভরে কল কল...
কবিতো খন্ড খন্ড ঈশ্বর।
 
 
★ লেখা : পুলি
★ কলমে : বিষফল (04.08.2022), 10.14 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

অন্তিম


 

গঙ্গার জলে সমাধি হোক তোমার আমার ;
ছিঁড়ে খাক আমাদের, ইলিশ পাবদা।
বুক ছেঁড়া বটগাছটার ঝুরিতে শেষ দুলতাম?
প্রত্যেক মৃত্যুতে তার হৃদয়ের কাব্যগ্রন্থ গুলোর মৃত্যু হয়।
পুড়ে... পচে....
পোকার শরীরে।
মাছেদের ঠোঁটে ঠোঁটে আমাদের কাব্য গুলো খুলবে...
ঠুকরে ঠুকরে, ছোবলে।
সামুদ্রিক সহস্র কাঁকড়ার দাঁড়াতে।
গঙ্গা পারের কোন শ্মশান থেকে আমাদের লাশ গুম হোক?
বৃষ্টির রাত তখন, শিয়ালগুলোও ঘুমন্ত...
ঠিক তখন বজ্র আলোতে গুম হবো?
আমরা কখনও কোনদিন আলাদাই হবো না;
জোয়ারের জলেও না...
একটা শাড়িতে দুটো লাশ বেঁধে দিও সেবার?
 
 
★ লেখা : অন্তিম
★ কলমে : বিষফল ( 03.08.2022), 11.14 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS