RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

ভেল্কি


মৃত্যুর রং মোমবাতির আলোর মতো......

শত সহস্র জ্বলা মোমবাতির কাছে আমি স্থির, মাথানত। 

প্রহরীরা ঘুমে ঢুলছে তখন......
আমি টপকে উঠে পড়ি হাসপাতালের ছাদের উপর। 

শহরের, গ্রামের প্রত্যেকটা হাসপাতাল, মর্গ নিথর। 

আমি প্যাঁচা আর বাদুড়ের গলা টিপে দুহাতে.....

ফস করে যোগ দিই মোমবাতির সতীদাহে, চিরন্তন।

শত সহস্র মোমবাতির আলোতে আমি প্রীয় মৃত্যুকে  সেলিব্রেট করি এভাবে এখন.....

নতজানু হই দরগা, মন্দিরে, মিছিলে, চার্চে......
মৃত্যুর রং মোমবাতির আলোর মতো।

হাতের গ্লাসে মরার ঘিলুর সরবত,
গন্ডিতে মোমবাতি নক্ষত্র মন্ডল। 

ধোঁয়া উঠছে কোথাও কোথাও...
সলতের কি তীব্র বমি ওঠা চিৎকার শহরে তখন। 

আমি নিপুণ হাতে নিজ ছায়াপথ অঙ্কনে ব্যস্ত ভীষণ...... 

চিৎকার করে কেঁদে ওঠে লাশকাটা ঘরের হৃদয়। 

দরগার চাদর, প্রতিমার সামনে আমি নতজানু হইনা কখনও,

মৃত্যুর রঙ,মৃত্যুতে আকন্ঠ নতজানু হই প্রজন্মময়।

চুলের অলিন্দে অলিন্দে গুঁজে দিই গুঁড়ো হেনা,
নয়ন প্রান্তরে বুনে দি কাজলের মেঘগুচ্ছ,
কড়ে আঙুলে টেনে তুলি জরা ভার।

মাদারির শেখা শ্রেষ্ঠ ভেলকি আজ জীবনময়।

★ লেখা: ভেল্কি 
★ কলমে : বিষফল (14.06.2024), 12.27 A.M

★★★ বিশেষ দ্রষ্টব্য : লেখার সাথে ব্যবহৃত মোম সহ নারী ছবিটি সংগৃহীত

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

প্রস্তরীভূত


ওগো শুনছো?
দেশটার জন্য একটা নদী কিনছি.......

পাগলা ষাঁড়ের মতো, ওর চোখে একটা লাল কাপড় বেঁধে দোবো

মিতা, তুমি তাতে অশ্রু, কাজল ধুয়ো?

সবার জীবনে একটা করে নদী থাকে,
কি জানি কি হয়, আচমকা সে সব ভাটায় শুকিয়ে কাঠ কেনো যে হয়!

ওগো শুনছো?
দেশটার জন্য একটা নদী কিনছি....

শুকিয়ে যাওয়া নদী গুলোয়, কত্ত পলি সব
আমি চাঁদের আলোয়, জোনাকের আলোয় সব খুঁড়বো

তারপর সে গুলো আমার পাগলা নদীর সাথে মিশে.....

হু হু করে ; ছলাৎ ছল কেঁদে উঠুক গে

তুমি তাতে ডুব দিয়ে লোম দিয়ে অমৃত শুষবে?

শুনছো মিতা?
একটা নদী কিনছি তোমার জন্যে.....

চারিদিকে এত বালি জমতে জমতে.... 

বুকের দেওয়াল গুলো কি পুরু শক্ত হয়ে উঠছে।

রোজ রাতে চুপিসারে অমৃত মেশাবো সেই জলে।

ওগো শুনছো?
দেশটার জন্য একটা নদী কিনছি.....

সার দিয়ে পাহারায় থাকবে অজস্র ময়ূর কেবল,

টুকরো টুকরো অশ্রু ধার দেবে আমায় গো?
একটা নদী বানাবো
কিনতেও রাজি তোমার কাজলের সাথে শুকিয়ে যাওয়া অশ্রুগুলো

মাইক্রোস্কোপ দিয়ে তুলে নেবো..... 
বুকের পাথরের দেওয়াল গুলোকে ছাড়িয়ে ফেলবো। 

★লেখা : প্রস্তরীভূত 
★কলমে : বিষফল ( 19.05.2024), 10.50 P.M

★★★ বিশেষ দ্রষ্টব্য : লেখার সাথে ব্যবহৃত মুখাবয়বটি/ ছবিটি গুগল থেকে সংগৃহীত

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

কথোপকথন (১)


ভালোবাসা টা কি, কি করে বোঝাই?

কেউ তোকে কাঁদার সময়, মাথায় হাত রাখেনি নাহ?

যখন ভয় পাস, শক্ত করে হাতের আঙুল গুলো ধরেনি নাহ?

খুব জ্বর হলে হাতের উপর কপালে হাত রাখেনি নাহ?
চোখ থেকে জল আসলে আঙুল দিয়ে মুছিয়ে দেয়নি নাহ?

তোর কষ্ট হলে, অন্য বুকে কষ্ট বাজতে শোননি নাহ?

আর খুব কাঁদতে ইচ্ছে হলে, তোকে বুকের মধ্যে চেপে বলেনি কাঁদিস না ?

★ লেখা : কথোপকথন (১)
★ কলমে:  বিষফল , 12.41 A.M.( 24.04.2024)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মিস্ট


আমি চাইলেও আর বৃষ্টিতে ভিজতে পারবো না হে....
বুকে পেসমেকার যে।
আর পকেটে সেলফোন

বৃষ্টিতে চাইলেও আর ভিজতে পারবোনা হে....

তুমিও ব্যস্ত হবে কানের এয়ারবাডটার জন্য 
মানিবাগের উদরে দখল নিয়েছে যে সাম্রাজ্য 
তারজন্য ও ছুটবে, ছুটবো নিরাপদ ছাদের আশ্রয় 

হাতের মুঠিতে হাত থাকবে, বৃষ্টি থাকবে না আর কোন....

বুকের সেলফোন, হেডফোন ইত্যাদি আরো
হে প্রজন্ম আমি বৃষ্টিতে ভিজবো কি রকম?

নিঃস্ব করো এখনই বাকলের আয়োজন
শূন্য করো তৃণের মতো মানি ব্যাগের উদর

বৃষ্টি তুমি নামো, আমি ভিজবো।

বুকের পেসমেকারটার জন্য বড্ড ভয় হয়

অকেজো করে নীল মৃত্যু হলেও দাও 

আমি পা মেললাম, তুমি নামো প্রস্তুত এখন।

পকেটের কয়েন গুলো ছড়াক কাদায়....

★ লেখা : মিস্ট
★ কলমে : বিষফল (19.04.2024), 07.29 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

সার


মাঝরাতে চাঁদ ডুবে গেলে থপ করে বসে পড়ি খ্রিস্টান সমাধিতে, 

ধীরে ধীরে মুছতে থাকি মার্বেল থেকে হৃদয়ের রক্তগুলোকে।

ইশারায় চুপ করতে বলি ঝিঁঝি পোকাগুলোকে.... 

মাঝ রাতে চাঁদ ডুবলে,

লিকলিকে হাড় হিম রাত্রি নামে।

কুয়াশায় স্পষ্ট দেখি ওরা আমার চারিদিকে সার দিয়ে দাঁড়িয়ে.... 

ওদের চোখে জলের রেখাগুলো শুকিয়ে।

ওদের প্রত্যেকের একই নাম, একই পোশাক শরীরে।

অতীত আর মৃত্যু সমার্থক, তার মাঝখানে ক্রস দাঁড়িয়ে। 

মাঝরাতে চাঁদ ডুবে গেলে থপ করে বসে পড়ি খ্রিস্টান সমাধিতে.....

দু হাত দিয়ে পকেট থেকে মোড়ক ছাড়িয়ে

বিস্কুট গুলোকে চেপে গুঁড়ো গুঁড়ো করে

অল্প অল্প করে রেখে আসি ধীর হেঁটে প্রত্যেক সমাধিতে।

রাত ঘুমাবে অভুক্ত থেকে?

★ লেখা - সার

★ কলমে : বিষফল, (26. 12.2023) 10.57 P. M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

মুদ্রা

রাত....
চুটকিতে সমস্ত আলো গুলো নিভিয়ে দিলাম
গুমটির টিমটিমে আলোয় কয়েক প্যাকেট ধূপ পকেটে গুঁজলাম।
হনহন করে এগিয়ে গেলাম।
যে রাতে গাছেদের ফিসফিসানি শোনা যায়....
নাহ, জ্বাললাম।
বিড়ির আলোয় একটা শবের চাতাল খুঁজে বসলাম।
চারপাশে চারদিকে আরো কত উঁচু বড়ো স্মৃতি চাতাল।

বিড়িটা জোর করে টানতে একটু আলো ঠিকরে বের হয়....

ধূপকাঠি গুলো সে আগুনে চেপে ধরে ধরে গোল করে পুঁতলাম। 

ভীষণ নিস্তব্ধ একা।

গুটি কয় রঙিন চোখজ্বলজ্বল এদিক ওদিক হয়।
বনবিড়াল।।

মুহুর্তে সমস্ত শব চাতাল গুলোর অতিত একত্রিত হয়।

প্রত্যেকের চোখে জল।।

বিয়োগ শব্দটা গনিতের পৃষ্ঠা থেকে মুছে ফেলবো কাল।

বিয়োগ করছি একে একে সমস্ত পোষাক....

পদ্মাসনে নগ্ন যোগী একা।

পাঁক ছেড়ে উঠে আসে ধূসর গোধিকা।
মুখের মধ্যে পুরে নিচ্ছে রাত।
চারিদিকে তাকিয়ে দেখি একই চিত্র সব।।

তার ঠিক পাসে সদ্য পুঁতে গেছে, শবাসনে অচ্ছুৎ এক নিচু জাত .... 
তারই ঝুরঝুরে মাটি দু মুঠোতে তুলে নিয়ে উঁচু থেকে মুটি খুলে দিলাম....

আসন ছেড়ে খুঁড়েছি ধিরে তারপর ....
ওর হাত.... প্রত্যেকটা আঙুলে প্রত্যেকটা আঙুল উপরে রাখলাম।

এভাবেই মৃত হয় রোজ রাত।।

★★ লেখা : মুদ্রা
★★ কলমে : বিষফল 10.12.2023 ( 12.57A.M)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

বৈকুন্ঠ

প্রেম কি  হে?
.....ইশ্বরের প্রদীপের সামনে সলতে।। 

হৃদয় কি হে?
......নিভে যাওয়া তলানি সঞ্জীবনী তেল।

মৃত বদ্বীপে যে প্ল্যাঙ্কটন আহারে ব্যস্ত, 
প্রেম ও হৃদয় কি ; সে জানে ।

যে মানুষগুলো মরতে মরতে দীর্ঘ আয়ু পায়, চায়।
ইসিজিতে যার জীবন সরলরেখা ছিলো নিশ্চয়।
প্রেম তা।

ত্রিশ প্লাস ত্রিশ, প্লাস ত্রিশ...... 
উত্তরাধিকার, সলতে বানাতে বানাতে সবারই অপমৃত্যু হয়।

আপনি দাঁড়িয়ে কোথায়?
প্রেম ; হৃদয় কমার্স ক্লাসের খাতায় কাটাকুটি হয়।

তারপর নিভে যায় জোনাকের ত্রাস
বাদুড়ের চিৎকার। 

গুলিয়ে আসে রোজ ওঠা ও বিছানা যাওয়ার অভ্যাস। 
যন্ত্র পৃথিবী,  যন্ত্রণাহীন ভবিষ্য অধ্যায়। 

মিছে, বুড়ো হয়ে বুড়ো পৃথিবীর থুতনি দেখে গুনি নামতা... 

প্রেম কি হে?

ক্রমশ....
কাঁধের পাশে কমছে কাঁধের সংখ্যা। 
ভালো থেকো অতীত ভবিষ্যৎ.... 

প্লাস ত্রিশ,  প্লাস..... 

★ লেখা : বৈকুন্ঠ 
★ কলমে : বিষফল  ( 03.12.2023),  11.07 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

কৈফিয়ৎ


শিশুর রক্ত লাগা পাথর থেকে কুড়িয়ে খাই ভাত। 
যাদের ভুলে আমার অপত্য মৃত্যু গুলো....
তাদের বিচার চাই আজ। 

আমার শিশুর রক্তে ঢেউ হওয়া উঠান স্তুপে ত্রানের ট্রাক। 
মিত্র দেশের অস্ত্রের ট্রাঙ্ক।
দেশের এক একটা ভবিষ্যৎ হত্যার দায় কার?

সাঁইরেন বাজুক যুদ্ধের আবার....
তবে তা শিল্প ও শিক্ষার।
দেশের ভবিষ্যৎ বিক্রি করে কোন যুদ্ধ নয়।

তোমার সন্তান, আমার সন্তান সমৃদ্ধ পৃথিবীর ভবিষ্যৎ 
শিশুহীন রাষ্ট্রের যুদ্ধ ঘোষণা দাও....
তবেই, তবেই জয়।

বৃদ্ধহীন রাষ্ট্রের যুদ্ধ ঘোষণা দাও....
আহত, রোগী হীন রাষ্ট্রের যুদ্ধ ঘোষণা দাও....
শিশুর রক্ত লাগা পাথর থেকে কুড়িয়ে খাই ভাত।

★ লেখা : কৈফিয়ৎ 
★ কলমে : বিষফল (10.11.2023), 2.00 A.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS