RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

অর্জন

ঝকাঝক আলোয়, এসি চেয়ার গুলোয়
আপনার বই বিক্রি হবে এবার....
টপাটপ দায়িত্বে, প্রকাশক বইগুলো আপনার হাতে তুলে দেয়

কপিতয় ক্যামেরায় ছবি ভাগ
প্রচ্ছদে ছাপা আপনার গোটা গোটা নাম

চা বিড়ি রাত্রে মদ.....
মিলবে টিফিন তাও সব।

কবি এইতো,  হুলুস্থুল হ্
লটারি কেটে দেদার হার....
ধন্য তুমি প্রকাশক, এই নাও

কবি সাজাও, সাজাও ঘর
উমুক তুমুক নন্দন? সেই সঙ্গে পেজের দাম?

আসিস রে ভাই,  পড়তে হল।
তোরও,  কবি সিলমোহর চাস?

সাবাস হাততালি,  কব্তে বুঝি না
আমার কিন্তু এবার পাক্কা কবি নাম।

গুগল পে তে চোকাই দর, হল ভাড়াটাও কিনতে হয়
এসব বুঝি এমনি হয়?
কব্তে বলুন,  বাজান হাত...
কি সুন্দর কবি ছক

এসব বুঝি এমনি হয়?

নারী প্রেমে দ্বন্দ্ব ক্ষয়, কব্তে লিখি তকমা সব।

আলু চিবোও, লুচি চিবোও....
সেদ্ধ ডিমটা কামড়ে খাও।

একটা মিষ্টি দুটো মুখে চটকে যাক.....
হাত তালিতে ভরলো ঘর।

★ লেখা : অর্জন
★ কলমে : বিষফল ( 29.11.2022) 01.23A.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ইল



কচ্ছপের পিঠে চড়ে জলপরীর সাথে সারা সমুদ্র ঘুরলাম
শুশুকগুলোর কি দুরন্তপনাই না দেখলাম

তুমি কখনও মুক্তা খুঁজেছো মিতা?

ঝিনুক খুলে; মুক্তা বুকে ছোঁয়ায় জল পরীটা

আমি তার ছেঁড়া পাখনায় ক্ষত কত দেখছিলাম....
গুনছিলাম জলে তার কতবার ঝাপটে এগোতে এগোতে আজ।

আমি তার মুক্তা ছোঁয়ানো বুকটায় দেখলাম ঝিনুকের চিৎকার....
স্পর্শ করলাম।
কেঁপে উঠলো পরিটা
অথচ আশপাশে কোন ইল মাছ ছিলো না।

প্রবাল গুলো তাদের হৃদয়ের রং জানায়,
কখন কিভাবে দুর্ভিক্ষ মাস। 

শ্যাওলা ঠুকরে নরম মাছের ঠোঁটে ঘা
পাখনা বুলায় পরীটা
জ্বলজ্বল করছে বুকে ছোঁয়ানো মণিটা

কখন যেনো ঘুমটা ভেঙে যায়....
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি, সামনে মর্মর পরী মূর্তিটা।  

★ লেখা : ইল
★ কলমে : বিষফল (17.01.2023), 08.28P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

রং জল



সজোরে মিউজিয়ামের দরজা খুলে, মমির মাথায় গুলি করলাম

সাইরেন বেজে গেছে, নিচেয় সশস্ত্র আর্ম...

বাদামের ঝুড়ি ঝাঁকা উল্টে ফেলে দিলাম, 
বিটলবণ পায় ভালো করে দোলে দিলাম

আমি আবারও তাক করলাম....
ততক্ষণে ডায়নোসরের ডিমটা চুরমার। 

এবার স্পর্শ করলাম পাথর মূর্তি সব...
একে একে জীবন্ত হচ্ছে সব
শুকিয়ে রাখা পশুর চামড়ায় রোম নড়ে ওঠে আবার....
বেরিয়ে যাচ্ছে প্রবেশ দ্বার দিয়ে..
তীব্র সে কি চিৎকার,  পিছে পিছে আদিম অনার্যগণ 
হাঁটুর নিচে ওদের বাহু ঝুলছে সব

★ লেখা : রং জল
★ কলমে : বিষফল ( 04.01.2023), 12.48 A.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

কুয়াশায়



ঘ্রাণ নিচ্ছেন পৃথিবী টার?
শুটকি মাছ আর মড়ার?
সজনে পাতার?
চোখ বুজে কুয়াশায়?

চোখ মেললেই চারিদিকে অশ্রুরঙ
সুবাস পেলেন তার?
আৎকে ওঠা কোন চিৎকার?
ভূমিষ্ট ছাগলের আর্তনাদ? 

মরচের রঙ রক্তলাল
মনময়?
আই সি ইউ কামরায়?

ঘ্রাণ পাচ্ছেন, কেকের ধোঁয়া, ভাতের জল?
চিমনি দিয়ে আসবে সব....
স্মৃতির রঙের আবির দল। 

★ লেখা : কুয়াশায়
★ কলমে : বিষফল (25.12.2022), 12.02A.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS