RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

অন্য প্রহর


 



তুমি কোনদিন শিয়ালকাটা পরেছো খোঁপায়?
কিম্বা বুনো ভাট?
কোনদিন রাংচিতার মধু ওঠোঁটে চুষেছো মিতা?
তুমি কোনদিন অপরাজিতা লতা পরেছো গলায়?
কিম্বা দূর্বা?
তুমি পরে নিও নগ্ন হাতটায়, আকন্দের মালা
আমার হাতটায়?
তুমি পরে নিও প্রসবঘ্রাণ, ও শরীরটায়?
তুমি শেষবার কেঁদে....
সেরে নিও ইউরেনাস পরিক্রমা ?
তুমি হাত বাড়ালে প্রজন্ম-বিপ্লব,
সৃষ্টি স্বয়ম্ভু হয়।
তুমি কোনদিন, ইউক্যালিপটাস এর দুল পরেছো লতিটায়?
কিম্বা..
তোমার ঠোঁটে আজ পূর্নিমা, অমাবস্যা...
নয়নে আকাশগঙ্গা।
চিকচিক করে ওঠে চিবুকে সৈকত, পাহাড়
তুমি কেশ এলালে সূর্যাস্ত সূর্যোদয়
তোমার মন খারাপে চিৎকার করে ওঠে শিয়াল
তোমার চোখে জল এলে নিরব....
শুক্তির বুকে মুক্তোর জন্ম হয়।
তোমার অভিমানে সহস্র নক্ষত্রের মৃত্যু হয়
পাহাড় চূড়ায় তুমি প্রকৃতির অলঙ্কারে সামনে আমার
আমি মাদলে তীব্রতম আঘাতে হত্যা করলাম সমাজ।
তুমি স্থির নয়ান
এভাবে তুমি কোনদিন অপরাজিতা লতা পরেছো গলায়?
কিম্বা বুনো ভাট?
 
 
★লেখা : অন্য প্রহর
★ কলমে : বিষফল ( 13.03.22), 10.01 A.M



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ঈশ্বরত্ব


 



 
 
চলো, খালি পায়ে আমড়া ফুলে পা মাড়াই আজ।
মাড়িয়ে মাড়িয়ে পৌছে যাই সমাহিত যিশুর সেই গুহায়
যন্ত্রনাগুলোর চিৎকার সারা কানে ফেটে পড়ুক আবার
আমি দু হাত পাথরে বিছিয়ে দিলাম
গেঁথে দাও দু হাতে লোহার শলাকা
আমার দু পায়ে গাঁথার পর,
নাহ, পৃথিবীর সমস্ত পাপের শাস্তি এতটুকু নয়
এত টুকু হতে পারে না
এ তুচ্ছ কারনে আমায় ঈশ্বর বলুক কেহ, চাইনা
ঈশ্বরপুত্রও না
আমি তীব্র রোদে ওভাবে তিন রাত্রি তিন দিবস পার করলাম
এ যন্ত্রণা, তোমার নিরবতাগুলো থেকে কম মিতা
সকালে আমরা চলো রোজ হাঁটি মেহগনি ফুলটায়
ওঠো, 'চোখ গেলো' 'চোখ গেলো' বলে আকাশে আর কেউ চিৎকার করবে না।
 
★ লেখা : ঈশ্বরত্ব
★ কলমে : বিষফল (13.03.22), 7.48 A.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS



 জেন্ডার দিবস?

সোজা কথায় বিভাজন সব।

এ দিনটা আমার, ও দিনটা তোর ও দিন টা বৃহন্নলার।
ও দিনটা উঁচুর, ও দিনটা নিচুর।
বাহ্, বাহ্
সেলিব্রেশন।
প্রত্যেকটা দিন আমাদের কেবল।
বিভাজন আঁটবেন না।
ও আর আমি একই স্বত্বা।
আলাদা উদযাপন, চাবুক কোথায়?

★ বিষফল : (08.03.22)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

উপহার


 

দেশে যুদ্ধ বাঁধলে সরকার পরিবর্তন দরকার বরাবর ।


আমার বাড়ির ছাদ, আমার বেনামি শরীর
সেটা কি আপনার টেবিলের ঘুঁটি রাজভবন ?


দেশে ইতর সেনাদেরও এনকাউন্টার দরকার ভীষণ

কার ইশারায় আমার প্রিয়ার ছাদবাগান তছনছ হবে ভাবেন কখনও?


আপনার রক্তের গাঢ় সরবত....
স্ট্র তে কে চুঁষে খেতে উদ্ধত?


এক একটা যুদ্ধ পৃথিবীর অপমৃত্যু নয়?
ও বাতাসে শিশু শ্বাস নেবে কেমন?


তুমি উপহার দিলে থকথকে জমাট রক্ত
আর দূষিত বায়ুমন্ডল
আপনার জন্য এখনও ফাঁসির দড়ি তৈরি প্রয়োজন


চারটে পায়া টেবিলটা লাথি মেরে ওল্টানোর জন্য কটা পা প্রয়োজন?


দেশে যুদ্ধ বাঁধলে সরকার পরিবর্তন দরকার বরাবর ।

আদরের আচারের বয়াম, সদ্য শুকাতে দেওয়া দূর আত্মীয়ের বড়ি সব
কার ইশারায় তছনছ হয়?
বোমারু বিমানগুলো আপনার সুখ দুঃখের নিয়ন্ত্রক?


পৃথিবীর এক একটা নিকৃষ্ট টেবিল গুলোর জন্য আজও যুদ্ধ হয়

যুদ্ধ গুলো বেঁচে থাক হৃদয়ে হৃদয়ে, গোপন।


চলুন আমরা উঠে দাঁড়াই প্রত্যেকে প্রত্যেকের ছাদটায়
বোমারু বিমান গুলোর দিকে উঁচিয়ে ধরি গোলাপ
কিম্বা ঘাসফুল
ওরা ট্রিগার চালাক।



★ লেখা : উপহার
★ কলমে : বিষফল (03.03.22), 12.45 PM










  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS