তুমি কোনদিন শিয়ালকাটা পরেছো খোঁপায়?
কিম্বা বুনো ভাট?
কোনদিন রাংচিতার মধু ওঠোঁটে চুষেছো মিতা?
তুমি কোনদিন অপরাজিতা লতা পরেছো গলায়?
কিম্বা দূর্বা?
তুমি পরে নিও নগ্ন হাতটায়, আকন্দের মালা
আমার হাতটায়?
তুমি পরে নিও প্রসবঘ্রাণ, ও শরীরটায়?
তুমি শেষবার কেঁদে....
সেরে নিও ইউরেনাস পরিক্রমা ?
তুমি হাত বাড়ালে প্রজন্ম-বিপ্লব,
সৃষ্টি স্বয়ম্ভু হয়।
তুমি কোনদিন, ইউক্যালিপটাস এর দুল পরেছো লতিটায়?
কিম্বা..
তোমার ঠোঁটে আজ পূর্নিমা, অমাবস্যা...
নয়নে আকাশগঙ্গা।
চিকচিক করে ওঠে চিবুকে সৈকত, পাহাড়
তুমি কেশ এলালে সূর্যাস্ত সূর্যোদয়
তোমার মন খারাপে চিৎকার করে ওঠে শিয়াল
তোমার চোখে জল এলে নিরব....
শুক্তির বুকে মুক্তোর জন্ম হয়।
তোমার অভিমানে সহস্র নক্ষত্রের মৃত্যু হয়
পাহাড় চূড়ায় তুমি প্রকৃতির অলঙ্কারে সামনে আমার
আমি মাদলে তীব্রতম আঘাতে হত্যা করলাম সমাজ।
তুমি স্থির নয়ান
এভাবে তুমি কোনদিন অপরাজিতা লতা পরেছো গলায়?
কিম্বা বুনো ভাট?
★লেখা : অন্য প্রহর
★ কলমে : বিষফল ( 13.03.22), 10.01 A.M






0 comments:
Post a Comment