RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

রুদ্রাক্ষ-জল


 

এক হাতে রুদ্রাক্ষ চুঁইয়ে জল....
এক হাতে রজনীগন্ধা ছুঁয়ে জল....
বাঁকের দু কোনে বাঁধা ছিলো স্বযত্নে।
ধরলেম,
মুঠি শক্ত করে।
আঙুল গুলো আঙুলের সাথে জোরে চেপে
তবুও বরুন ঝরেছে......
এক এক করে ছিটিয়ে দিলেম আকাশে;
তারপর ছুটে গিয়ে মাথাতে, নিলেম....
রুদ্রাক্ষ চুঁইয়ে...
রজনী গন্ধা ছুঁয়ে।
জ্যাম জ্যাম.... যাত্রীরা কানে আঙুল তথায়;
সার সার ডিজে পাল্লায়...
উদ্দাম নৃত্যে খালি পায়।
দু বাহু উর্ধ্বে সবার...
শ্বাসনালীতে প্রসাদ।
জমিতে শস্য বাড়ন্ত আজ,
গঙ্গাজল,
গঙ্গাজল শিলায়।
অনুভূতিতে পিতৃ তা....
ফল পাতায় চুঁইয়ে চুঁইয়ে পড়ছে জল।
তৃপ্তিতে বৃষ্টিতে ভিজে ফিরছি বাড়ি আজ।
শস্য কণায় ভরবে জগৎ আমার এবার....
হে গুরুজন দীক্ষার,
আপনার মন্ত্রে উচ্ছন্নে আমি আজ।
আর আমার সন্তান....
ধমকান....
ভীষণ ধমকান....
কানে আঙুল রাখে অ্যাম্বুলেন্স এথায়....
এক হাতে রুদ্রাক্ষ চুঁইয়ে জল....
এক হাতে রজনীগন্ধা ছুঁয়ে জল....
 
 
★ লেখা : রুদ্রাক্ষ-জল
★ কলমে : বিষফল (09.08.2022), 12.43 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment