RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

ছাই দানা


 

সেদিনটা ছিলো এমন...
আমি সমস্ত পৃথিবী ভুলে থাকতাম
ঝঞ্ঝা হিংসা এড়িয়ে চলতাম
আচমকা হাত থেকে বিড়িটা ছুড়ে ফেলেছিলাম
ওল্টাটে ওল্টাতে সেটা নক্ষত্রমালায়....
দুম করে নিভে যায়।
ভাঙা কাপ অ্যাশট্রে-টাও ছুঁড়ে ফেললাম।
পকেটের সিগারেট টা দোমড়ালাম......
ছুঁড়ে দিলাম পাশের ডোবায়।
বারকয়েক কুলকুচিও করলাম
দোকান থেকে লবঙ্গ ও এলাচ পকেটে ভরলাম
আমি মাথা নামিয়ে বিছানায় ছটফট করলাম
থার্মোমিটার গুলো বয়োজ্যেষ্ঠ হয়।
জলপটিতে চামড়ায় বুদবুদ গোটাকয়...
আমি পারিনি তারপর...
আমি ভাঙা পালের মতো সেলাইয়ের ছাপ।
সূর্য উঠলে দুচোখটায়
আমি চোখ বুজে ফেলতাম।
আমি জানি না, বুঝি না; পৃথিবীর ইতিহাস
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি গুনেছি সারারাত....
রাত্রি আমার ভীষণ ভয়
চোখ বুজে নিতাম
আয়ত্ত করলাম।
নদীতে হাওয়া লেগে ঢেউ আজ...
তালপাতার বাঁশিতে ব্রহ্মা।
হাত পা বেঁধে সত্যকে গাছের নিচে তাক করলাম।
হাতে তির ধনুক তুলে দিলাম....
কিম্বা অনুহিংসা।
ডান পাঁজর থেকে গড়িয়ে আসছে ঘাম....
রক্তকুচি....... ডানা।
মৃত্যুর পাশাপাশি শোয়ালাম...
প্রেমের স্পর্শে রাহু, কেতু কোথায়?
আমি বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করে খুঁজলাম....
পোষা শুয়োরের অখাদ্য তা।
পচন ধরুক ফুসফুসে শেষবার....
শিবের জটায় চাঁদটা এখন রোজ ঘুমাক।
 
 
★লেখা: ছাই দানা
★ কলমে : বিষফল (17.08.2022), 01.31 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment