RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

অর্জন

ঝকাঝক আলোয়, এসি চেয়ার গুলোয়
আপনার বই বিক্রি হবে এবার....
টপাটপ দায়িত্বে, প্রকাশক বইগুলো আপনার হাতে তুলে দেয়

কপিতয় ক্যামেরায় ছবি ভাগ
প্রচ্ছদে ছাপা আপনার গোটা গোটা নাম

চা বিড়ি রাত্রে মদ.....
মিলবে টিফিন তাও সব।

কবি এইতো,  হুলুস্থুল হ্
লটারি কেটে দেদার হার....
ধন্য তুমি প্রকাশক, এই নাও

কবি সাজাও, সাজাও ঘর
উমুক তুমুক নন্দন? সেই সঙ্গে পেজের দাম?

আসিস রে ভাই,  পড়তে হল।
তোরও,  কবি সিলমোহর চাস?

সাবাস হাততালি,  কব্তে বুঝি না
আমার কিন্তু এবার পাক্কা কবি নাম।

গুগল পে তে চোকাই দর, হল ভাড়াটাও কিনতে হয়
এসব বুঝি এমনি হয়?
কব্তে বলুন,  বাজান হাত...
কি সুন্দর কবি ছক

এসব বুঝি এমনি হয়?

নারী প্রেমে দ্বন্দ্ব ক্ষয়, কব্তে লিখি তকমা সব।

আলু চিবোও, লুচি চিবোও....
সেদ্ধ ডিমটা কামড়ে খাও।

একটা মিষ্টি দুটো মুখে চটকে যাক.....
হাত তালিতে ভরলো ঘর।

★ লেখা : অর্জন
★ কলমে : বিষফল ( 29.11.2022) 01.23A.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment