ঘ্রাণ নিচ্ছেন পৃথিবী টার?
শুটকি মাছ আর মড়ার?
সজনে পাতার?
চোখ বুজে কুয়াশায়?
চোখ মেললেই চারিদিকে অশ্রুরঙ
সুবাস পেলেন তার?
আৎকে ওঠা কোন চিৎকার?
ভূমিষ্ট ছাগলের আর্তনাদ?
মরচের রঙ রক্তলাল
মনময়?
আই সি ইউ কামরায়?
ঘ্রাণ পাচ্ছেন, কেকের ধোঁয়া, ভাতের জল?
চিমনি দিয়ে আসবে সব....
স্মৃতির রঙের আবির দল।
★ লেখা : কুয়াশায়
★ কলমে : বিষফল (25.12.2022), 12.02A.M






0 comments:
Post a Comment