RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

চালচিত্র

ছেলেটি মেয়েটির নাম ধরে ডাক দেয়,
মিতা.....
বছর তিনেক পর।

এ চিত্রটির কেমন রূপ হয় কবি জানেন না।

মেয়েটি ছেলেটির নাম ধরে ডাক দেয়,
পলাশ....
বছর তিনেক পর। 

এ চিত্রটির কেমন রূপ হয় কবি জানেন না।

প্রথম গল্পে ছেলেটি বিবাহিত, মেয়েটি বিবাহিতা।
গল্পের পটভূমি কোভিডের সময়.....
স্থান পৃথিবী, পশ্চিম বঙ্গের জেলা

দ্বিতীয় গল্পে ছেলেটি বিবাহিত, মেয়েটি অবিবাহিতা।
গল্পের পটভূমি কলেজ কাঁধ ভার বইয়ের পাহাড়....
স্থান পৃথিবী, এবারেও পশ্চিম বঙ্গের জেলা

এ চিত্রটির কেমন রূপ হয় কবি জানেন না।

কবি কোন নিষিদ্ধ নগরী বা মৌলবাদ অধ্যুষিত অঞ্চলের কথা বলছে না। 
তার দৃশ্যপটের স্থান পৃথিবীর যে কোন প্রেমিক প্রেমিকার।

তৃতীয় গল্পে ছেলেটি অবিবাহিত, মেয়েটি অবিবাহিতা

বছর তিনেক পর 
ছেলেটি মেয়েটির  নাম ধরে ডাক দেয়,
মিতা......
মেয়েটি ছেলেটির নাম ধরে ডাক দেয়,
পলাশ....

যা গেছে, তা যাক তবে আজ ?
আয়ু আর সম্পর্কে জোড়া তালি ; ছেঁড়া জুতার ন্যায়?
অপমান, অসম্মান, বোকা বনা উইঢিপির ন্যায়?

এ চিত্রটির কেমন রূপ হয় কবি জানেন না।

কে বলেছে ক্ষমা ঐশ্বরিক?
হেরে যাওয়া তো.... যুদ্ধ থামানোর ডাক।
ত্রিশুল, সুদর্শন চক্র, খড়গ গুলো ক্ষমার শ্রেষ্ঠ উপকরণ?

ছেলেটি মেয়েটির নাম ধরে ডাক দেয়,
মিতা.....

★ লেখা : চালচিত্র
★★ কলমে : বিষফল (03.12.2024), 9.58 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment