আমার চিবুক ভিজে যাচ্ছে....
ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে সোমরস।
ওহে সোম, তোমার কিরণে আমার ভিজেছে শব....
আমার চুল্লিতে দাউদাউ করে উঠছে ক্ষত সব।
আমার ঠোঁটের লালায় স্বপ্নেরা ঘাস ফড়িং আজ
চড় চড় করে পুড়ছে এক এক।
আমি সেভাবেই উঠে পড়লাম...
টলছে পা
দাউদাউ করে জ্বলছে পোশাক।
আমি নেমে যাবো গঙ্গায়।।
রবি, তোমার কিরনে আমার বুক পুড়ে যায়....
হে সোম, পানপাত্র ভরে দাও।
আমাদের সন্তানের কাফনের টাকা গুম ঘরে সিল হয়....
টলছে পা....
আমরা শোলার ছুরিতে শান দেবো কাল।
দেশটার উন্নয়নে সোমরস... সোমরস।
নয়ন মুদে নাও....
★ লেখা : আর্দ্র
★ কলমে : বিষফল ( 28.07.2022) 02.13 A.M.







0 comments:
Post a Comment