RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

সার


মাঝরাতে চাঁদ ডুবে গেলে থপ করে বসে পড়ি খ্রিস্টান সমাধিতে, 

ধীরে ধীরে মুছতে থাকি মার্বেল থেকে হৃদয়ের রক্তগুলোকে।

ইশারায় চুপ করতে বলি ঝিঁঝি পোকাগুলোকে.... 

মাঝ রাতে চাঁদ ডুবলে,

লিকলিকে হাড় হিম রাত্রি নামে।

কুয়াশায় স্পষ্ট দেখি ওরা আমার চারিদিকে সার দিয়ে দাঁড়িয়ে.... 

ওদের চোখে জলের রেখাগুলো শুকিয়ে।

ওদের প্রত্যেকের একই নাম, একই পোশাক শরীরে।

অতীত আর মৃত্যু সমার্থক, তার মাঝখানে ক্রস দাঁড়িয়ে। 

মাঝরাতে চাঁদ ডুবে গেলে থপ করে বসে পড়ি খ্রিস্টান সমাধিতে.....

দু হাত দিয়ে পকেট থেকে মোড়ক ছাড়িয়ে

বিস্কুট গুলোকে চেপে গুঁড়ো গুঁড়ো করে

অল্প অল্প করে রেখে আসি ধীর হেঁটে প্রত্যেক সমাধিতে।

রাত ঘুমাবে অভুক্ত থেকে?

★ লেখা - সার

★ কলমে : বিষফল, (26. 12.2023) 10.57 P. M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment