হতশ্রী
|
Labels:
কবিতা
শুয়ে আছেন আমার নবাব সিরাজ, বাংলা!
অবহেলায়...
শ্বেত পাথরে জাফর; মিরজা...
সে অম্বুতে অ্যাসিড....দূষণ কেনো নয়?
শিক্ষায়, পাতায়....
আড়ম্বর।
আমরা স্নান সেরে পবিত্র হই সেথায়!
মেকি প্রলেপ পোষাক, খাদ্য কাঁটাচামচ সার।
গর্জন নেই কারো হৃদয়ে আর.....
ঘুমিয়ে আছেন তোমার নবাব সিরাজ, বাংলা....!
বিড়াল পুষছি গৃহময়...
অ্যাকুরিয়ামে মাছের গুঞ্জন....
ছাদময় টব, দোলনা।
আলমারিতে চাকুরির টাকায় বই বিলাস...
প্রিয়ার চোখে মহুয়া পুরুষ সাজার সং ছয়লাপ।
গর্জন নেই কারো হৃদয়ে আর.....
ছপছপ জলে তোলা শুশনি শাক....
মা আমার আজ ঘুম দরকার।
বিপ্লব পোষা বুকটা বন্দি খাঁচা....
অহরহ শ্বেত শাসনের হুঙ্কার।
রঙিন পোশাকের হুঙ্কার....
সাইরেন নেই কোত্থায়।
ভগীরথ, তুমি নয়....
এ গঙ্গা দূষিত অশ্রুসব।
ভেজাক... ভাঙুক মাটি ও স্বপন।
চিল ডানা মেলছে পতপত...
ছেলের দল ঘুঁড়ির সুতোতে ঘষছে গুঁড়ো কাঁচ।
কপালে সবার আজ লবন সৈকত।
সমস্ত ধ্বজাগুলো মাটিতে পুঁতে ফেলে....
ঘুমাবো আজ।
চেঁটে পুঁটে খেয়ে নেবো হরিণ মাংস এবার...
শুয়ে আছেন তোমারও নবাব, বাংলা!
★ লেখা : হতশ্রী
★ কলমে : বিষফল (03.09.2022), 11.37 P.M
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment