RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

নয়

 



 

সমস্ত বসন খুলে মধ্য রাতে এগিয়ে যাবো,
দামোদর এর কাছে নতজানু হয়ে প্রেম চাইবো
ফেরাবে কি ও?
যখন ওর কথা বলার জন্য পৃথিবীতে একা ও
ঠিক তখন....

যে সময় কাঠবেড়ালিগুলো ঘুমে মগ্ন,
চিতার থাবায় রক্তের টাটকা কাঁচা দাগ ।
রক্তে বইবে দামোদর আমার?

ততক্ষণে ঠিকঠাক একটা আসন পেতে বসে পড়লাম,
বুকের পানকৌড়ি টাকে ধারালো ছুরি দিয়ে কেটে ফেললাম।
সমস্ত রক্ত তোমার বুকময় ফোটায় ফোটায় ফেললাম।

আমি মুন্ডহীন পানকৌড়ি টাকে মাথার চারদিকে বনবন করে ঘোরালাম,
ঠিক সে সময় নক্ষত্র বৃষ্টি হলো আমার উপর
আহ্
মৃত্যুর কোন সঠিক সংজ্ঞা হয় না
আমার ডান মুঠি ক্লান্ত হয়
ধুনিতে চোখ দুটো উপড়ে ছুঁড়ে দিলাম
সে কি ধোঁয়াদের ঠাসাঠাসি ভিড় পৃথিবী টায়
শ্মশানের ধূলিতে বসে পড়লাম
শুয়ে আকড়ে ধরলাম।
দামোদর, তোমার সমস্ত বুকের জল আমায় উপহার দাও

আমি ত্রিশূল দিয়ে শবের পেট চিরে ফেললাম,
নিল রক্ত চেঁটে খেলাম।

আমি আমার জীভের ডগা বিসর্জন দিয়েছি আজ।
নিজের দু হাতের প্রচন্ড আঘাতে দুকানে রক্তের স্রাব
স্বেচ্ছায় শব্দকে বর্জন করলাম
সস্তার কাটাচামচে চোখদুটো উপড়ে নিলাম।

বইয়ের রাক
একটা একটা প্রত্যেকটা পাতা ছিঁড়ে মুঠিতে গোল গোল পাকিয়ে ছুড়ে ফেললাম,
সারারাত....
আমার সামনে কোন ধর্মগ্রন্থ এনো না।

★ লেখা : নয়
★ কলমে : বিষফল (27.10.21), 11.28P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment