ধূউপ করে ফেটে পড়লো তা।
রক্ত কফ থুতু লালা.....
পচে যাওয়া রক্ত শিরা উপশিরায়।
উল্লাসে ফেটে পড়া শব্দ বাজির স্বাদ, আহ
বিশেষ রাতে....
আমিও কিনে আনি রং মশাল, জেনারেটর, ফুলঝুরি সব।
কত সন্তান জড়ো হয়,
আলোর পাহাড়ি ঝাউগাছ এ হাততালি দিয়ে ওঠে তারা
প্রত্যেককে দিই রং মশাল
দূরে তুমি সে আগুন; ঘরের গাদায়?
ও হাত কোনদিন ফুলের স্পর্শ পায়নি তোমার?
ব্রাত্য করুন সমস্ত পূজা, তারপরও.....
হৃদয়ের হৃদপিণ্ডে গুঁজে নিন ধক ধক ধক ধক জেনারেটর।
ছড়িয়ে যাক আলোসব, আগুন নয় আর।
উনোনে গুঁজে বই শূন্য করুন পৃথিবীটা।
নিয়মিত ললিপপ কিনুন,
নিয়ম করে সন্তান দেরকে হাসতে বলুন।
লাফিয়ে উঠুক......
অন্ধকারের দেওয়ালগুলো এভাবেই খসুক।
আতস বাজির ন্যায় হৃদপিণ্ডে জ্বলন্ত ধূপকাঠি ছোঁয়ালাম.....
★ লেখা : পাঠশালা
★কলমে : বিষফল (02.11.21), 12.07 P.M.






0 comments:
Post a Comment