RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

সহজতর পাঠ



শ্লোগান লাগাও, শ্লোগান লাগাও.....
মানুষ হবার শ্লোগান লাগাও
বুক চিতিয়ে চলবে মানুষ, এমন তর শ্লোগান লাগাও।
গাছে লাগাও, ট্রামে লাগাও
পোষ্য গলায় শ্লোগান লাগাও
ডানে দেওয়াল, বামে দেওয়াল
শ্লোগান শ্লোগান, শ্লোগান লাগাও।

পুলিশ তোমার শালীনতা, শিক্ষক তোমার পদার্থতা
এখন এসব কোথায় কোথায়?

শ্লোগান লাগাও, শ্লোগান লাগাও..... 

মূর্খ নেতা, কলম টেরা, ভোটের আগে মুখ লুকাক।
মারকুটে আর দাঙ্গাবাজ... কশাই খুলে বসুক আজ।

ঝাড়ুদারের হাতের ঝাড়ু, কলম দিয়ে কিনতে হয়।
শ্লোগান শ্লোগান, শ্লোগান লাগাও।

ভাতের থালায় লবণ কেনো, এমনতর শ্লোগান কোথায়?

খোলা বুকে, শিব লিঙ্গে নয়ন তোমার আটকে যায়,
এত জঞ্জাল এত জঞ্জাল, শিহরিত, বিন্দু বিন্দু কোথায়?

মানুষ হবার শ্লোগান লাগাও
বুক চিতিয়ে চলবে মানুষ, এমন তর শ্লোগান লাগাও।
গাছে লাগাও, ট্রামে লাগাও

গ্রামে গঞ্জে শহর মোড়ে মাইক বসাও......

পাঁচ ওয়াক্ত শ্লোগান দাও.....

শিশু গুলো শুনুক শ্লোগান.... 

সকালে উঠিয়া আমি মনে মনে বলি....

কোর্টের কামরায় চোখ বাঁধা মহিলার চোখ খুলে দাও।

★লেখা : সহজতর পাঠ
★ কলমে : বিষফল ( 12.04.2023),  12.48 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment