RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

আয়ু

আমার বুকের বামদিকের বয়স ভীষণ কম মিতা। 

সৃষ্টিতে ডানদিকটা ভীষণ পরিনত আজ।।

নখ দিয়ে কবর খুঁড়ি, কি তীব্র জ্বালা
শ্বাপদ একটা....

আমার বুকের বামদিকের বয়স ভীষণ কম মিতা। 

চিতায় পুড়ছিলো যে মাথাটা, আমি আমার বাম বুকে ছোঁয়ালাম। 
আমার শার্টে আগুন তার....

প্রত্যেকটা বীজের কবরে অঙ্কুরোদগম হয়....

স্বপ্নের কবরে কোন জীবন সৃষ্টি হয়?

আমরা শুনিনা সে সৃষ্টির স্বর...
আমরা গুনিনা, কবরেও অঙ্কুরোদগম হয়। 

আমার বুকের বামদিকের বয়স ভীষণ কম....

আমার সারাবুকে উল্কার দগদগে ঘা। 
হৃদপিণ্ডের কাছে বন্ধক রেখেছি মাথা।। 

আমার বুকের বামদিকের বয়স ভীষণ কম মিতা।

লাশ কাটা ঘর তুমি জানো?
আমার হৃদপিণ্ডটা চার টুকরো করে মাটিতে পুঁতলে,
অঙ্কুরোদগম হবে জীবন...... 

আমি ভীষণ জানি আজ....
প্রত্যেকটা টুকরো অশ্রুতে ধুলে পুনর্জন্মই হবে আমার আবার। 

আমার বুকের বামদিকের বয়স ভীষণ কম মিতা। 

★ লেখা : আয়ু 
★ কলমে : বিষফল (05.09.2023), 12.41 A.M

( মাটি ও হাতের ছবিটি গুগল থেকে সংগৃহীত)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment