যখন আকাশে নক্ষত্র ভীষণ কম.....
গামবুট পায়ে মাড়িয়ে দিই রাতের মচমচে বাকল।
ঝোঁপ ঝাড় ভর্তি জোনাকি তখন নক্ষত্র ।।
টর্চের আলোয় সাপের চোখেও মিটিমিটি নক্ষত্র,
জ্বলজ্বল....
সঙ্গমরত ব্যাঙ...
চাঁদের গায়ে চাঁদ তখন।
আমি স্পষ্ট দেখি তখন, শৃগালের পেটে সূর্য ছটফট।।
আগুন নিভে যায়, স্পষ্ট দেখি তা
খোঁয়াড়ের মুরগীটা ছটফট....
আমি আবারও ছুটে যাই, পিছনে গামবুটের আওয়াজ....
রাত মাড়িয়ে, দিন মাড়িয়ে....
পদতলে রাখা কঠিন শাসক এক।।
বৃষ্টিতে ভেজা কুকুরটা আমার তানসেন, সায়গল।।
ওর-ই চিৎকারে শুনি...
পতিতা ইলিশের বাজারদর।।
কাস্তে দিয়ে কেটে ফেলি হলুদ হলুদ কচুর ফুলগুলো,
তোড়ে শুশনি শাক গুলো ঠায় দাঁড়িয়ে।
কই মাছ তারই মধ্যে প্রসব সেরে তিরতির কাঁপে।
মৃত্যু তো বজ্র....
তির বেগে কলা গাছের বুক চেরে।
হাঁপিয়ে উঠি....
যখন আকাশে নক্ষত্র ভীষণ কম
ঝিঁঝিঁ পোকার দিব্যি!
বৃষ্টি তে পা রেখে ঘাসে শুয়ে পড়ুন একবার।।
যখন আকাশে নক্ষত্র ভীষণ কম.....
★ লেখা - চকমকি
★ কলমে - বিষফল (15.09.23) 10.56 P M,






0 comments:
Post a Comment