RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

বৈকুন্ঠ

প্রেম কি  হে?
.....ইশ্বরের প্রদীপের সামনে সলতে।। 

হৃদয় কি হে?
......নিভে যাওয়া তলানি সঞ্জীবনী তেল।

মৃত বদ্বীপে যে প্ল্যাঙ্কটন আহারে ব্যস্ত, 
প্রেম ও হৃদয় কি ; সে জানে ।

যে মানুষগুলো মরতে মরতে দীর্ঘ আয়ু পায়, চায়।
ইসিজিতে যার জীবন সরলরেখা ছিলো নিশ্চয়।
প্রেম তা।

ত্রিশ প্লাস ত্রিশ, প্লাস ত্রিশ...... 
উত্তরাধিকার, সলতে বানাতে বানাতে সবারই অপমৃত্যু হয়।

আপনি দাঁড়িয়ে কোথায়?
প্রেম ; হৃদয় কমার্স ক্লাসের খাতায় কাটাকুটি হয়।

তারপর নিভে যায় জোনাকের ত্রাস
বাদুড়ের চিৎকার। 

গুলিয়ে আসে রোজ ওঠা ও বিছানা যাওয়ার অভ্যাস। 
যন্ত্র পৃথিবী,  যন্ত্রণাহীন ভবিষ্য অধ্যায়। 

মিছে, বুড়ো হয়ে বুড়ো পৃথিবীর থুতনি দেখে গুনি নামতা... 

প্রেম কি হে?

ক্রমশ....
কাঁধের পাশে কমছে কাঁধের সংখ্যা। 
ভালো থেকো অতীত ভবিষ্যৎ.... 

প্লাস ত্রিশ,  প্লাস..... 

★ লেখা : বৈকুন্ঠ 
★ কলমে : বিষফল  ( 03.12.2023),  11.07 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment