RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

কাবিননামা

ল্যাম্পপোস্ট হয়ে ওঠো রজনীতে পুরুষ; এ প্রজন্ম গুলোয়।

প্যাঁচার শীৎকার আর বক শাবকের চিৎকার উরুতে পুষো না আর।

অন্ধকার গুলোয় বাবুই পাখির মতো বুকে জোনাক পুষে রাখো পুরুষ।

প্রজন্ম তোমায় বকপাখি আর সারস হওয়ার ডাক দিয়েছে এখন

তৈরি হও

দুধ দিয়ে রাজপথ আর অন্ধ মোড়গুলোকে ধুয়ে ষাষ্টাঙ্গে প্রণাম করো

আর উচ্চারণ করো.... রক্তের দানা আর পৃথিবীতে ছোঁবে না।

প্রতিজ্ঞা করো পুরুষ সকাল ভোর বিকাল সন্ধা,
অমরত্বের বৃক্ষে তোমার পরশুরাম সাজা লজ্জা ও হিংসার।

সিরিঞ্জ, অপারেশন টেবিল চিৎকার করে কাঁদছে ঠায়....
তার বুকে পরশ পাথর, ছুঁবি আয় আয়।

একবার যদি ঈশ্বর হতাম.....
তর্জনিতে কাচের মতো ভেঙে ফেলতাম, 
একটা রিপুর তাজমহল বানাতাম।

এ শরীরটা বৃদ্ধ হবে, মৃত্যুতো আমার  সহোদর।

নখ গুলোতে একটাও রাত আর খামচাতে দেবো না নপুংসক ঈশ্বর।

★ লেখা : কাবিননামা
★ কলমে : বিষফল (13.08.2024), 08.36 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment