RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

রক্তবাস

শিরার রাজপথে ঘুমালাম গতরাতে.....
কি বিদ্রোহী রক্তের তোলপাড় বুদবুদ শব্দে।

ঘরের ছেলের ঘরে না ফেরার আর্তনাদ সেই রক্তের স্রোতে
শুনেছি বিনিদ্র রজনী জেগে
আধা তন্দ্রাতে।

হুটহাট বুলেটের আতঙ্কে ঝনঝনিয়ে লাফিয়ে উঠেছে
শিরা গুলো ক্ষনে ক্ষনে।

কল কল শব্দে শিরার বুকে কান পেতে শুয়ে কাটিয়েছি গতরাতে।

ফিনকি দিয়ে রক্ত বয়ে চলেছে অসুখ আর বিদ্রোহের দাবানল নিয়ে।

ঝালাপালা শব্দে দুকানে কন্ডোম নিয়েছি ভোররাতে।

এভাবেই বিপ্লব আর নিদ্রাকে আপোষ করে গেছি গতরাতে।

চিৎকার করে ওঠা দাবিতে টনটন নারীর বুকে,
রক্তের রঙিন স্যাম্পেন খুলেছি ঠিক গতরাতে।

এত রক্ত, এত মানুষের বুকে ফোয়ারার মতো সারসার রাজপথ

লজ্জিত হওনি? ভাড়াটে উর্দি, বুলেট?

আমার মায়ের চোখের কান্নায়, আগত আগষ্টের বর্ষা।

তুমি শুনতে পাচ্ছো?

সে তার গর্ভাশয়ে কতটা ভরেছে বিপ্লব?

ছাত্রের বুকে নিথরে ঘুমায় প্রেমিকা বুলেট গোটাকয়।

★ লেখা : রক্তবাস
★ কলমে : বিষফল (24.07.2024), 12.32P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment