RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

ফনা

সেদিন একটা গোখরো আমায় জাগিয়ে তুললো...
তার এখনও অনেক সঙ্গম বাকি ছিলো,
কিম্বা পরকীয়াও ।
সন্তানের মাথায় নত জিহ্বা বুলানো...
এত সব বাকি, অধরা হলো।
অবশ শরীরটা মৎসের জন্য কারেন্ট জালে আটকা পড়লো.......
স্বর্ন গোধিকাটা সেজন্যও আমার পায়ে ঠোক্কর মারল,
অভিযোগ তারও....
বাঁচতে দাও.... বাঁচাও ।
শৈশবে সর্প সঙ্গম দেখে প্রেম রপ্ত করেছি ভীষণ...
কিভাবে প্রেম যোগাতে হয় কিম্বা রং কতটা ঢালতে হয়।
তুমি দেখেছো?
তোমার সন্তান?
পাথর হৃদয় ক্রমশ....
আমাদেরও বাঁচতে দিন আজ ।
চুমু খেলাম কালনাগিনীর গাল...
কি নিষ্পাপ।
নতুন লাল গামছা পেতে দিলাম,
হলুদ ও কালো তীব্র বিষে তা ভেজাও।
আকাশে মেঘ ডাকছে আজ.....
আবার আমি দুচোখে দুটো গোসাপ সঙ্গম দেখতে চাইলাম।
সর্পগন্ধা শিকড়ের অপঘাত...
হৃদয় টা আজ অ্যান্টিভেনাম
তুমি ছোবল দাও.....
দুধের ল্যাকটিক অ্যাসিডে আমার মৃত্যু হয়,
জল দাও....
ঢাকা সরাও,
শ্বাস নেবো ফোঁস ফাঁস...
 
★ লেখা : ফনা
★ কলমে : বিষফল ( 03.06.2022), 10. 32 P.M


 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment