একটা ছবির জন্য জল রং খুঁজছিলাম
থোকা থোকা জমাট রক্ত
আমার আত্মীয়ের সব
আমি তাতে তুলি বোলালাম
কি কঠিন তা
অশ্রু মেশালাম
হৃদয়ের অশ্রু তা
একটা ছবির জন্য জল রং খুঁজছিলাম
এত রক্ত চাইনা
পরনের সদ্য কাচা গেঞ্জিটা খুলে রাজপথ মুছে দিলাম
এখন সেথায় ফুলের পাপড়ি কতক
সস্তায় কেনা ধূপের ক্রন্দনও
আমি নেউল হয়ে গড়াগড়ি খেলাম সেথায়
আমার হৃদপিণ্ডটা সোনা হয়ে উঠলো
কি চকচকে কঠিন উজ্জ্বল
সাইরেন বাজাও....
উপড়ে ফেলো হৃদপিণ্ডটা
কপালের মাঝখানে একটা গুলি উপহার দাও রাষ্ট্র আমায়
পিছু হঠো দমকল
আগুন লাগুক আমার শিরা উপশিরায়
পুড়ুক চড়চড়
খন্ড বিখন্ড হোক আমার দেহ চৌরাস্তায়
আলো নেভাও.....
তোমার প্রতিহিংসা মিটেছে শহর এবার?
একটা ছবির জন্য জল রং খুঁজছিলাম
তুমি আমি হাততুলে মোনাজাত করতে চেয়েছিলাম....
তুমি আমি হাত তুলে মানুষের বসতি চাইলাম।
তোমার হাতে কপালে ছিটকে পড়লো আমার রক্ত মিতা
এসবের জন্য এত শিল্প সব?
এসবের জন্য এত সঙ্গীত কাব্য রোজ?
★ লেখা : কেমোফ্লেজ
★ কলমে : বিষফল (10.06.2022), 10.47 P.M








0 comments:
Post a Comment