মনের এ মৃতদেহটা তোর জন্য
শুধু তোর
হৃদপিণ্ডের জমাট বাঁধা রক্তগুলো তোর
ভীষণ তোর
এখানে ফোটে না একটাও কমল
পঙ্কে আজ পচন
থিক থিক সাদা সাদা কিট কতক....
এগুলো তোর।
ককিয়ে উঠো না অমন
মুখ ঢেকে ফুঁপিয়ো না
হাত সরাও
বৃষ্টি দেখিনি এমন কখনও
মুখটা তুলে আঁশফলের গুঁটির দিকে তাকাও....
ওসব আমার হৃদয়ের ক্ষত।
তুমি ঠোঁটে নাও
সুমিষ্ট? তিতো?
এই?
মনের এ মৃতদেহটা তোর জন্য
শুধু তোর
হৃদপিণ্ডের প্রতিটি শিরায় জমাট বাঁধা রক্ত
শুধু তোর
আধ পোড়া শবের মতো এখনও অসম্পূর্ণ
তুমি ছাদবাগানের ফুলগুলোয় শতাব্দী পার,
আমায় খুঁজো একবার
কুমড়ো ফুলের হলুদে তোমার আমার স্বয়ম্বর
নামতো হারাবে একটা সময় পর
★ লেখা : সুস্থ
★ কলমে : বিষফল (22.06.2022), 01.10 A.M.







0 comments:
Post a Comment