সময়ের-শব কাঁধে বিক্রমাদিত্য দেখেছেন কখনও?
কোন কবির দিকে তাকিয়ে থাকুন কিছুক্ষণ....
এতগুলো শব বাহক ক্রমশ এগিয়ে চলেছে...
শুনতে পাচ্ছো?
মচমচ পাতার উপর...
ছপছপ কাদায়...
খালি পা-য়
অসহ্য হচ্ছে পায়ের তলার বেড়াটা!
মিশে যাক ত্বকময়...
বাতাস,
কবির সারা শরীরে স্মৃতির লাশ....
চটচটে বদবু ঘ্রান।
আমি?
সময়ের শব কাঁধে বিক্রমাদিত্য আমিই...
খাপহীন তরোয়াল হাতে হাঁটছি...
দৌড়াচ্ছি।
পেঁচার ডাক, রাত্রি....
চিঁহি ডাক, অহরহ বজ্রবৃষ্টি।
শবের শরীর ছোঁয়া ধোঁয়ায় ককিয়ে উঠছে শিয়াল....
সংগ্রামে বাদুড়ও ঝাপটে পার।
খোলা তলোয়ার উঁচিয়ে ধরলাম...
বিদ্যুতের আলোয় গরম ভাতের মতো রং তার।
★ লেখা : কবি ও শব
★ কলমে: বিষফল (11.07.2022) / 14.07.2022)







0 comments:
Post a Comment