আমি আমার কলমের নিবটি ভেঙে নিয়েছি তখন,
আত্মমৃত্যু ওসব।
ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্ট্রাগ্রাম
বারমুডা ট্রাঙ্গেলের তিনটি বিন্দু বলি বরং
আমার বিশাল জাহাজ তরঙ্গে তছনছ
ছিঁড়ে উড়ে পতাকা বনবন পাক খায়
পাটাতন ময় জল জল জল
পদ্মা সিন্ধু যমুনা গঙ্গা....
একলহমায় উথলে ওঠে যেমন ধর্মময়,
শিরায়....
কন্ঠের লালা জমাট।
প্রতিবাদ দাবী দাওয়া হীন হয়।
ইসারায় ঝড়কে বললাম থাম....
নাহ, আমি ক্রুশ বিদ্ধ যিশু....
এ সত্য জগৎ কে জানাবো না।
সম্পর্কে করাত হাতুড়ি গাঁইতি চালাবো না,
মেরামত আমার আজন্ম পেশা....
আসবাব কিম্বা কাঁচ আমি আর সহ্য করি না।
নিটোল হাওয়া বইতে থাকে সম্পর্ক টায়,
আমি তির ধনুকে বিদ্ধ করবো ক্ষুধা
ভীষণ মহড়া দিনরাত, আকাশ মেঘলা।
কমল লতায় জড়িয়ে থাকে চন্দ্রবোড়া,
শাঁখামুটি জিহ্বায় আমার।
এভাবেই রোজ বারমুড়ায় যুদ্ধ সমাপ্ত হয়,
দামামায়...
আকাশগঙ্গা ঘাস ফড়িং এর শবে ম্লান,
কাতরায়।
শত যুগ পৌঢ় বজ্র ইন্দ্রের থেকে কেড়ে নিলাম,
ফালাফালা করে ফেললাম
কচুর মূল গোটাকয়।
★ লেখা : বরাহ-প্রনয়
★কলমে : বিষফল ( 04.07.2022), 11.13 P.M







0 comments:
Post a Comment