RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

তমসা


 

কথা দে...
শতাব্দী পার মিলবো দুজনে...
তোর কর্কশ আঙ্গুলে....
বৃদ্ধ তালুতে..... হাত ছোঁবো দুজনে...
স্পর্শ নে..
এভাবে নে
আমাকে ছুঁয়ে।
কোন পলি জমা নদীর কিনারে....
পাশে থাকবে শ্মশান শুয়ে।
এভাবে? এভাবে?
শতাব্দী পারে......
ধুলো জমা পার্কের বেঞ্চিতে?
শুনতে পাচ্ছো মিতে..... ভালোবাসি তোমাকে
ভীষণ ভালোবাসি তোমাকে।
তুমি প্রকান্ড একটা লাল টিপ পরে সামনে দাঁড়াবে?
আমি শিউলি কুঁড়াবো সে ভোরে......
তুমি হাত বাড়ালে; আমি মাথা তুলে তোমায় আরাধনা সারবো.....
নেবে পূজা আমার সে সময়ে?
এগিয়ে চলেছে সময়....
মনে রেখো; শতাব্দী পারে আমি তোমার ছাদ বাগানে...
ফুল হয়ে জন্ম নিলে....
পাপড়ি পাপড়ি শরীরে।
তোমার হাতের উপরে....
বৃষ্টি হবে?
 
 
★ লেখা : তমসা
★ কলমে : বিষফল (25.07.2022), 10.45 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment