আমি আর ঈশ্বর
দুজনের মধ্যে কোন তফাৎ রাখিনি আজ
অবাধ্যতার জন্য তিনিও ক্ষমা করেননি, হে আদম মহাশয়
আমিও করিনি, যখন সেও আমার প্রেম আজ।
আমি ঈশ্বরের থেকে ক্ষমা শিখিনি, এভাবে শুরু থেকে
তাই মিতা আজ সীমারেখা এবং আদম আদিপিতা
ঈশ্বরের প্রথম ক্ষমা থাকলে, আজ মানব সৃষ্টি হতো না
আর আমি ক্ষমা করলে, আমি নপুংসক হতাম
মানব সৃষ্টি তাহলে ঈশ্বর অবাধ্যতা? না পরিকল্পিত পরীক্ষাগার?
ঈশ্বর অবাধ্যতায় আদম ইভ স্বর্গ থেকে বিতাড়িত এক লহমায়
প্রেমিকা অবাধ্যতায়, আমিও নিলাম ঈশ্বরের সমতুল্য বিচার
আমি আর ঈশ্বর
দুজনের মধ্যে কোন তফাৎ রাখিনি আজ
ঈশ্বর ক্রোধে যদি প্লাবন, দাবানল, ঘটে নিজ সৃষ্টি ধ্বংস সব....
প্রেমিকের ক্রোধে তার হাতে মায়া, মমতা তছনছ হয় সব
যে প্রেমিকা আলতা কাজলে ঈশ্বরের সামনে জ্বালে প্রদীপমালা
আমি তার চোখে আজ ঈশ্বরত্ব ধারণ করলাম এথায়
আমি আর ঈশ্বর
দুজনের মধ্যে কোন তফাৎ রাখিনি আজ
গরলধর সতীকে পারেনি জীবিত রাখতে বহু চেষ্টায়
আমিও কাঁধে নিলাম প্রেমিকার শব, পুনর্জন্মের অপেক্ষায়
★★ লেখা : আমি, মিতা আর ঈশ্বর
★ ★ কলমে : বিষফল (06.05.2025), 04.41 P.M






0 comments:
Post a Comment