প্যাহেলগাঁও, কাল যদি বরফকণায় আমার মিতার রক্ত মিশতো ফোঁটাকয়
আমি তোমার জান্নাত নিজে হাতে খুঁড়ে পুঁততাম।
কি ভেবেছো? তোমার জান্নাতের বলি হবে আমার ক্ষুধা
আমার পেশা, আমার সন্তান, আমার প্রেম, আমার মুক্ত আকাশ......
প্যাহেলগাঁও, কাল যদি বরফকণায় আমার মিতার রক্ত মিশতো ফোঁটাকয়
আমি তোমার জান্নাত নিজে হাতে খুঁড়ে পুঁততাম।
তুমিতো জানো প্যাহেলগাঁও, শেষ তোমার কোলে আমি স্বর্গ দেখেছিলাম
স্বর্গেও এত রক্তের দানা? স্বর্গেও এত আসুরিক আস্ফালন হে ঈশ্বর
আমি পাইনের বনে কত ধীর পায় পা ফেলছিলাম....
যাতে একটাও প্রজাপতি আহত না হয়
একটাও ঘাসের ডগায় যাতে পরাগ চ্যুত না হয়, খেয়াল রাখছিলাম
ওই তোমরা বরফদানায় এঁকে দিলে রক্তের কণা!
তোমাদের কাল্পনিক স্বর্গের বলি হয় আমার স্বপ্ন, সন্তান
বুক চাপড়ে কেঁদে উঠছে মিতা
তোমাদের খুঁড়ে পুঁততে আমার হৃদয় কাঁপছেনা।
তিরতির করে যতই কাঁপুক পাইন পাতা
যখন কাঁদুক ঘাসের পরাগ
প্যাহেলগাঁও, ভূস্বর্গে আর একটাও আসুরিক রক্তের বীজ অঙ্কুরিত হবে না
স্বর্গে আর একটাও মানুষ রক্ত ঝরণা দেখতে চাই না
জলাতঙ্ক মগজগুলোর শেষ ঠিকানা আমরা সবাই জানি আজ.....
শকুনের চাষ আবার শুরু করে দেবো আবার তোমাদের শরীরী কণায়
ভুলো না......
প্যাহেলগাঁও, কাল যদি বরফকণায় আমার মিতার রক্ত মিশতো ফোঁটাকয়
আমি তোমার জান্নাত নিজে হাতে খুঁড়ে পুঁততাম।
তিরতির করে যতই কাঁপুক পাইন পাতা
যখন কাঁদুক ঘাসের পরাগ.......
★ লেখা : ইতি প্যাহেলগাঁও
★ কলমে : বিষফল (23.04.2025), 08.09 P.M

0 comments:
Post a Comment