ইট ভাটার সাদা গুঁড়ো মাটিতে জন্ম হয় আমার....
আজ সেই দৈব মাটি মুঠোতে নিয়ে হাওয়ায় ওড়াই।
প্রত্যেকটা প্রাসাদের লাল ইটে আমার মায়ের রক্ত ও কান্না....
আমি কান পেতে শুনি; আমার মায়ের প্রসব বেদনা।
আমার নাকে কপালে ইট প্রনামের গুঁড়ো দাগ....
চিমনির নিচে পুড়ছে টকটকে লাল আমার শিরা উপশিরা।
শামুকখোল ছিঁড়ে খাচ্ছে প্রজাপতির ডানা....
গলগল করে ফিনকি দিয়ে বের হচ্ছে বাতাসে অণুচক্রিকা।
আমার দুচোখে মেঘলা ও ঝমঝম বর্ষা.....
পাল খুলে মাঝিটা নৌকায় দাঁড় বায়, চাল ফোটায়।
আজ আমি রাত জেগে ; ছোট মাছ গেঁথে বড়শি স্নান....
দিনের আলোয় আমার মা দুহাতে ইট বানায়....
সভ্যতা পাকা করার পণ তার।
অথচ তার ক্ষুধার পেট পাকা হয়না....
পাকা হবে চুল তার, মাটির দলা, ধান.....
পাকা হবে ক্রমশ গায়ের রঙ, দাঁত।
গিজ গিজ করবে বছরের পর বছর ইটভাটার সন্তান।
আর তারা গড়াগড়ি খাবে মুক্তো সাদা ধুলায়.....
গড়াগড়ি খাবে তাদের পোশাক আর কোমরে বাঁধা দড়িটা।
ইট ভাটার সাদা গুঁড়ো মাটিতে জন্ম হয় আমার....
আমার বাবা কুচি কুচি নিম দাঁতন কেটে বিক্রি করে পাড়ায়,
যখন ভাটি পুরো থকথকে ইটের গাদায়....
আমারও মা টা বের হয় শাড়ির আঁচল নিয়ে গঙ্গায়।
উঠে আসে ফুটফুটে সন্তান.....
আমরা আদরে, উদরে স্থান দিই তা।
★ লেখা : জোয়ার ও ভাটা
★ কলমে : বিষফল ( 23.12.2024), 10.59 P.M






0 comments:
Post a Comment