RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

ঘড়ির কাঁটা


আর চলছিলো না
আর, চলছিলো না সময়

পার হচ্ছিলো সব, সকাল-বিকাল-সন্ধা-প্রহর সব

অথচ..... 
আর চলছিলো না
আর, চলছিলো না সময়।

মস্তিষ্কে কখন ক্লান্তি তৈরি হয়?
ওগো, তুমিও একই সঙ্গে ক্লান্ত ছিলে নাহ?

প্রহর গুলো যখন ভুল দুপুর, ভুল শীতকাল ছিলো...
ভুল গ্রীষ্ম এলো, বাইরে তখন জোনাক জোছনা কিম্বা অমাবস্যা

তুমি? 
দম ফুরিয়েছে বুকে ওর, খচ্চরের পিঠে এ ভ্রমন টের পেলে নাহ?

হাঁফাতে হাঁফাতে তুমি সঠিক সূর্যাস্ত দিলে না
আঙুল গুলো ক্লান্ত-অবহেলা ভারে জর্জরিত 

সবার পকেটে হাতে আর একটাও দম দেওয়া ঘড়ি নেই মিতা

যেমন নেই হ্যাঁচাকের সাদা ভঙ্গুর আলোর সূর্যটা

মস্তিষ্কে কখন ক্লান্তি তৈরি হয়?
ওগো, তুমিও একই সঙ্গে ক্লান্ত ছিলে নাহ?

ক্রিং ক্রিং করে আবার বেজে উঠুক সবার ঘরের দেওয়ালটা
একই সময়ে, একই ঘন্টায়....
আমি পৃথিবী থেকে ছিন্ন করবো সময়

যত্নে পাক দেবো আবার ঘড়ির স্প্রিংটায়.......

তুমি? তোমরা?

ভুল সূর্যাস্ত?  ভুল অমাবস্যা? 

আমরা কেউ চাই না, কেউ না পাক।

★★ লেখা : ঘড়ির কাঁটা
★★ কলমে : বিষফল (01.06.2025), 9.51 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment