RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

পিটক


আমি প্রত্যেকটা অসুস্থ মানুষের কাছে সুস্থ ;
আর প্রত্যেক টা সুস্থ মানুষের কাছে অসুস্থ। 

বৈষম্য চাইছি না,
একবার তুমি নারী হয়ে ওঠো।
আর একবার আমায় পুরুষ বানাও।
সেকারণে তোমার অসুস্থতা আজ শারীরিক কোথাও.... 
আর আমার অসুস্থতা তোমার সুস্থ বাতাবরনে কোথাও আজ?

মিতা, সে সম্পর্ক তুমি চাও না।

আজ তুমি পুরুষ, আমি নারী এথায়।।

আজ তোমার ছায়ার পাশে, তোমার সুখের অপেক্ষা, জোৎস্না আর জোয়ার।  
নাহ, আমি তা মেনে নিলাম।
অথচ কারো তোমার ছায়া মাড়ানোর শাস্তি মৃত্যু দন্ড ছিলো একদা।

বিষ পান করলে যন্ত্রণা কতটা?
এ প্রশ্ন কাউকে গঙ্গাধরকে করা মানায় না। 

তুমি জিজ্ঞেস করো প্রায় কি নাম এই অনৈতিক দূরত্বটার?

এই অনৈতিক দূরত্বটাই লাভা মানুষ বানায় আমায়।

পৃথিবীতে একটাও অভিমানের কারন খোঁড়া হয়নি কখনও,
পৃথিবীতে একটাও বোবা হওয়ার কারন খোঁড়া হয়নি কখনও।

অথচ.... 
পূর্ণিমা গেছে, দোল পার্বন
তোমার চারটে দেওয়ালে এত উষ্ণ প্রস্রবণ
খড়কুটো জ্বেলে আগুন পোহাবার কি আর আশু প্রয়োজন!

আমি প্রত্যেকটা অসুস্থ মানুষের কাছে সুস্থ ;
আর প্রত্যেক টা সুস্থ মানুষের কাছে অসুস্থ।

★ লেখা : পিটক
★কলমে : বিষফল (22.03.2025), 01.53 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment