RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

চিয়ার্স


আমি হিপনোটিজম জানি স্যার,
কোন ম্যাজিক মঞ্চ থেকে শেখা নয়। 

আমার প্রেম হিপনোটিজম জানে না.....

আমি হিপনোটিজম করে মৃত্যু কে কারাগারে পুরে রাখতে পারি আজ,
আমি হিপনোটিজম করে যন্ত্রণা থেকে তুলে আনতে পারি
একটা হাসি, একটা স্বজনের চোখের জল।

আমি হিপনোটিজম জানি স্যার।

আমি হিপনোটিজম করলে......
তুমি হাসপাতালের বেডকে কড়ে আঙুল দেখাতে পারতে,
আমি হিপনোটিজম করলে..... 
জগতে সূর্য ওঠে,
আমি হিপনোটিজম করলে..... সদ্য জাত শিশু ককিয়ে কাঁদে,

অথচ, সেই আমিটা আজ ক্লান্ত
বুজে আসছে চোখের পাতা অহরহ
বুকের মধ্যে টর্নেডোর উৎপাত; হৃদপিণ্ডকে চলকে দেয়
থমকে আসছে ফুসফুস, ফিকে হচ্ছে রক্তের রঙ....

আমি হিপনোটিজম জানি স্যার। 

"রেস্ট নাও, রাখো..."
কপালে আমার যাদু মঞ্চ থেকে কেনা নকল হাত।

টেবিলে দুটো চেয়ার, দুটো গ্লাস লাগিয়ে নিয়েছি,
মৃত্যু... 
চিয়ার্স। 

আমি হিপনোটিজম করে..... 
আমি আমার হাত দুটোকে থার্মোমিটার বানাতে পারি স্যার।

★ লেখা : চিয়ার্স
★ কলমে : বিষফল (25.12.2024), 10.54 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment