ওই একটা কই মাছ, ওই একটা শোল মাছ...
আহ্, রাজ্য জুড়ে থইথই জল।
ওই একটা ডিলডো টয়;
টয়লেটে ওই একটা খুলে ফেলা কন্ডোম, আজ।
ওই কতগুলো বেকার, ওই কতগুলো চাকুরের দল।
ওই কতগুলো বস্তি, ওই কতগুলো ফ্ল্যাট ;
ওই কতগুলো ছ্যাঁড়া কাঁথা, ওই কতগুলো টাকা...
প্রত্যেকটায় লেগে আছে যোনি ঘ্রাণ,
পুরুষাঙ্গের ফোঁটা।
ওখানে চেয়ার, ওখানে দল...
আমার ; রাজ্য জুড়ে থইথই জল।
ওই একটা মেঘ, ওই একটা কাজল নয়ান ;
দেশে ; বন্যার শেষ নেই কোথ্থায়।
★ লেখা : থইথই জল
★ কলমে : বিষফল (30.07.2022), 3.46 P.M
থইথই জল
আর্দ্র
তমসা
কবি ও শব
বরাহ-প্রনয়
সুস্থ
কেমোফ্লেজ
ফনা
প্রবচন
শহরের থরেথরে সাজানো ল্যাম্পপোস্ট গুলো একবার নিভিয়ে দেবো...
আমি হেঁটে যাবো।
ডেকে উঠুক কাকগুলো...
মেঘ করুক তখন,
কেঁদে উঠুক পরিটা ভীষণ।
টস টস করে ঝরুক অশ্রু,
ভিক্টোরিয়ার মর্মর অশ্রু,
ঠোঁটে নিক ময়ূর...
হন হন করে এগিয়ে চলেছে ঈশ্বর।
রাস্তার ধারে, আবর্জনার সাথে জ্বালানো হোক ধূনা,
জলের ট্যাঙ্ক গুলো থেকে খুলে দাও পাইপগুলো সব.....
আমার দু কাঁধে ছেয়ে বসুক জোনাক।
ব্যানার প্লাকার্ড নামাও সব...
কাব্যে মুড়ে ফেলো শহর, পার্ক
ময়দানে টাঙাও শব্দ, অক্ষর, বাক...
শব যান গুলো শ্মশান থেকে শ্মশান ফিরে যাক ।
খালি পায়ে কবি হাঁটবে আজ...
ভেঁঙে গুঁড়িয়ে যাক ঘাসের কোমর, হাড় ।
হন হন করে এগিয়ে চলেছে ঈশ্বর।
★ লেখা : প্রবচন
★ কলমে : বিষফল (26.05.2022) & (27.05.2022)
রাত্রিমাস
নিঃসঙ্গ নারকেল গাছ ভিজছে ঠায়...
হৃদপিণ্ডে তার নকল পেসমেকার
কেঁপে কেঁপে উঠছে তা।
জোছনা শুঁষে শুঁষে রক্তশূণ্য জোনাক।
উনোনে মনোপিয়া ঘ্রাণ চটচট করে মাখা হয়...
হুস হুস করে বয়ে যায় জারজ বৈশাখ ।
তিরতির করে নত হয় গনেশ ভার্যা....
শরীরে তার বাসর চ্যুত রস।
ঠুকরে ঠুকরে ছোঁয় পরকীয়া বর্ষা
উত্তাল কেশ
আর তার কম্পমান ঠোঁট দ্বয়।
শিরা ছুঁয়ে কাঠপিঁপড়ে বাইছে গোটাকয়...
ফু দিলাম
এখন ওর সঙ্গম মাস।
মধু মুখময়।।
ছাদবাগান ভাগ হয় বিভিন্ন সম্পর্কটায় ।
সিঁড়িতে রোজ কত কাজল ঢেউ হয়।
নয়ন গুলোতে রোজ কত নতুন বর্ষা।
সব কিছু ছাড়িয়ে....
নিঃসঙ্গ নারকেল গাছ ভিজছে ঠায়।
অর্জুন গাছে পাখির বাসা তছনছ...
রিঠা ফল শুঁকে চড়ুই আর গায়?
রাধাচূড়া, কৃষ্ণচূড়া....
প্রকৃতির গায়ে-হলুদ, ফুল-শয্যা।
শিউলি, পলাশ?
নিত্য ছাদহীন সংসারে অভ্যস্ত ওরা....
মেয়েরা সুবিন্যস্ত চুল, ছেলেরা খালি গায়
হ্যাঁ, আজ এথায়, কাল ওথায়।
তারপরেও.....
তিরতির বর্ষাকাল, শামুক ব্যাঙ
পা পিছলে কচ্ছপের গায়.....
নিঃসঙ্গ নারকেল গাছ ভিজছে ঠায়...
স্টোভে ফোটে টগবগে চা....
উনোনহীন সংসারে ভাগ হয়।
মিলের মুড়ি, ঘুগনি আর কোচা শশা...
তেলশূন্য ডিমভাজায় পিঁয়াজ কুচি গোটাকয়
শন শন করে বয়ে চলে এসবের উপর দিয়ে কুমারী বৈশাখ।
মুরগির পায়ের ছাপ, গৃহস্থের উঠোনময়,
কামাক্ষ্যা.....
শুরু করো অনাঘ্রাতা যোনি মন্থন।
তছনছ হয় স্পর্শ, তছনছ হয় শব।
নিঃসঙ্গ নারকেল গাছ ভিজছে ঠায়...
★ লেখা: রাত্রিমাস
★ কলমে : বিষফল (11.30 A.M, 10.05.2022)
আ
ভীষণ অন্ধকার.....
সূর্য ছোঁয়নি এ খাদ।
ঘোড়াটার খুর আটকে থরথর....
পবনও নিথর
মিতা.... মিতা....
উচ্চ স্বরে চিৎকার
ক্রমে ক্রমে ফিরে আসে দু কানে আমার
হাত থেকে পিছলে যায় চাবুকটা
কোথায় যাবে নস্যর এ প্রান?
সূর্যাস্ত সূর্যোদয় কোথায়?
নীল তিমির জঠর এ নয়?
নক্ষত্রও খসে পড়েনা এ গভিরতায়....
বুনো হাঁসও এথায় নীড় পাতে না।
শ্যাওলা সংকেতে পাতাল( নব অজান্তা) এ এক
আমি সে শ্যাওলাতে ঠোঁট ছোঁয়ালাম
তালু ছোঁয়ালাম
পোষাক খুলে ফেললাম
প্রচন্ড হ্রেষাতে লাফিয়ে উঠলো ঘোড়াটা
বজ্রপাত ভীষণ চেনা
তীব্র অন্ধকার.....
আমার বুকের পাঁজর খুলে মাটিতে রাখলাম
তীব্র নতজানু হলাম...
আবারও বজ্রপাত।
নাহ্ এভাবেও ঈভ সৃষ্টি হলো না
পাথর দিয়ে ঠুকে ঠুকে হাড়টিতে কয়েকটা ফুটো করলাম
তীব্র জোরে ফুঁ দিলাম
কেঁপে কেঁপে উঠলো পাথর আসপাসের সব
আমার চোখ নিদ্রায় জড়িয়ে এলো হঠাৎ
আমার নগ্ন শিশ্নে কামড় বসায় একটা নগ্ন সাপ
আমি আ মিতা, আ মিতা বলে ককিয়ে উঠলাম....
প্রচন্ড হ্রেষা ধ্বনি আবারও খিলখিল পাথরটায়
সূর্য ছোঁয়নি এ খাদ।
ঘোড়াটার খুর আটকে থরথর....
পবনও নিথর
মিতা.... মিতা....
★ লেখা : আ
★কলমে : বিষফল (16.04.22), 10.13 P.M
প্যাহেলগাঁও
মনে পড়ে মিতা?
শতাব্দী পার আগে আমি তোমার কাঁধে হাত রেখেছিলাম।
মনে পড়ে শিকারা? আপেল বাগান?
প্যাহেলগাঁও?
মনে পড়ে মিতা?
আমি তোমার পাসে দাঁড়িয়ে ছিলাম।
তুমি বরফের চিৎকার সহ্য করতে পারছিলে না
আমি তোমার কানেরটা ঢেকে দিয়েছিলাম।
তুমি শেষ হেসেছিলে....
আমরা যখন মুঘল বাগ পৌছে গিয়েছিলাম
গোল্ডেন লেকের মিনা বাজারে তুমি আমার সে হাসিটা মনে রেখেছো মিতা?
শেষ বার তাকিয়ে ছিলে সেবার!
গন্ডোলা রাইডে তোমার হাতে আমার হাত?
মনে পড়ে মিতা?
শতাব্দী পারে তোমার হাতে আমার হাত?
লিডার রিভার কিম্বা অ্যারু ভ্যালি পার সিন্ধুটা?
তোমার চোখে চকচক করছিলো কাজলটা
তুমি পলকা ডানায় পতপত করে পতঙ্গ একটা
ভুলিনি গুলমার্গ, ভুলিনি বরফ কনা
তোমার সদ্যহীম হাত
আবারও মিলবো আমরা লাদাখ....
LOC তে বসে গুনবো চাঁদ
ঝাঁঝরা হওয়া কোন শহীদ-পোষাক
থাকবে আমাদের গায়
আমরা বরফখুঁড়ে পুঁতে দেবো অনিয়ম সব
দু'হাতে বরফ সংসার
সোনমার্গে তোমার আলিঙ্গন....
আমায় আমৃত্যু শীত বোধ হতে দেবে না
আমি শীত বোধ করিনা
তোমার শ্বাস, তোমার শ্বাস
সিসা হয়ে উঠেছিলো তোমার শরীর মিতা
আমি আর জোৎস্নায় তাকাই না
তাকিয়ে থাকি তোমার মাথায় চুর চুর তুষার
আমরা ঘোড়া ছুটিয়ে জোজিলা পাস থেকে ঝাঁপ দিলাম...
★ লেখা : প্যাহেলগাঁও
★ কলমে : বিষফল (08.04.22), 01.15 A.M.
নিশা
রেইন ফরেস্ট....
আমি তোমার ঠোঁট থেকে স্পঞ্জের মতো আদর শুষে নিচ্ছিলাম
আমার কানে তোমার এখনও আদরের দাগ
আমার হাতের আঙুল গুলোতে তোমার ঘাম, ঘ্রাণ
একটা গাছের শবে বসে দুজনে ক্রমশ শৈবাল হয়ে উঠলাম
ফ্ল্যাশ ফ্ল্যাশ ফ্ল্যাশ
প্রেমের জন্য পৃথিবীটা আদৌ যোগ্যই নয়
ঠোঁট থেকে ঠোঁট খসে যায়
শরীরীলতা মেরুদণ্ড পায়
স্মৃতির প্রলেপে আবার মাস্ক
এভাবেই আমি বারবার লীন হয়ে যাই
সামনে মরুদ্যান বেঞ্চ আজ সারসার
বিকালের হ্রাস আলোয় আমার মাথা নত হয়
আমি একলা হাঁটতে থাকি আবার।।
ক্লান্ত ঘোড়ার গালের গ্যাঁজায় সকালটার মৃত্যু হয়
আমি কাক ডাকা গাছের তলায় থপ করে বসে পড়লাম
থকথকে রাত আমার আঙুলের আলোয় আলোকিত হয়
ততক্ষন পৃথিবীতে শুরু হয় ভোরের আজান..
আমার ঘুম ভেঙে যায়।
দৌড়ে যাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সটাগ্রাম
নাহ, তুমি ভুলে গেছো ঘুমে...
মেসেজ ছিলো না
আমি আবারও ঘুমিয়ে পড়লাম।।
★লেখা : নিশা
★ কলমে : বিষফল ( 06.04.22), 04.42 P.M
অন্য প্রহর
ঈশ্বরত্ব
জেন্ডার দিবস?
সোজা কথায় বিভাজন সব।
এ দিনটা আমার, ও দিনটা তোর ও দিন টা বৃহন্নলার।
ও দিনটা উঁচুর, ও দিনটা নিচুর।
বাহ্, বাহ্
সেলিব্রেশন।
প্রত্যেকটা দিন আমাদের কেবল।
বিভাজন আঁটবেন না।
ও আর আমি একই স্বত্বা।
আলাদা উদযাপন, চাবুক কোথায়?
★ বিষফল : (08.03.22)
উপহার
দেশে যুদ্ধ বাঁধলে সরকার পরিবর্তন দরকার বরাবর ।
আমার বাড়ির ছাদ, আমার বেনামি শরীর
সেটা কি আপনার টেবিলের ঘুঁটি রাজভবন ?
দেশে ইতর সেনাদেরও এনকাউন্টার দরকার ভীষণ
কার ইশারায় আমার প্রিয়ার ছাদবাগান তছনছ হবে ভাবেন কখনও?
আপনার রক্তের গাঢ় সরবত....
স্ট্র তে কে চুঁষে খেতে উদ্ধত?
এক একটা যুদ্ধ পৃথিবীর অপমৃত্যু নয়?
ও বাতাসে শিশু শ্বাস নেবে কেমন?
তুমি উপহার দিলে থকথকে জমাট রক্ত
আর দূষিত বায়ুমন্ডল
আপনার জন্য এখনও ফাঁসির দড়ি তৈরি প্রয়োজন
চারটে পায়া টেবিলটা লাথি মেরে ওল্টানোর জন্য কটা পা প্রয়োজন?
দেশে যুদ্ধ বাঁধলে সরকার পরিবর্তন দরকার বরাবর ।
আদরের আচারের বয়াম, সদ্য শুকাতে দেওয়া দূর আত্মীয়ের বড়ি সব
কার ইশারায় তছনছ হয়?
বোমারু বিমানগুলো আপনার সুখ দুঃখের নিয়ন্ত্রক?
পৃথিবীর এক একটা নিকৃষ্ট টেবিল গুলোর জন্য আজও যুদ্ধ হয়
যুদ্ধ গুলো বেঁচে থাক হৃদয়ে হৃদয়ে, গোপন।
চলুন আমরা উঠে দাঁড়াই প্রত্যেকে প্রত্যেকের ছাদটায়
বোমারু বিমান গুলোর দিকে উঁচিয়ে ধরি গোলাপ
কিম্বা ঘাসফুল
ওরা ট্রিগার চালাক।
★ লেখা : উপহার
★ কলমে : বিষফল (03.03.22), 12.45 PM
অস্তিত্বের ওপার
ডিসপেনসারি
একটু চুমু খান, আমার সাপের মত লকলকে ঠোঁটের ডগায়
ধুর, আমার তো জ্বর এসময়
তোমার ও স্বপ্নে ভরা আঁখিতে আমার দিকে তাকিয়ে থাকবেন মিতা?
আজ ও ঠোঁটে হাসি নয়
জোয়ার আমার বড্ড ভয়।
তুমি হাত বাড়ালে আমার চোখে সকাল সন্ধা হয়
নয়তো নিদ্রাহীন প্যাঁচার ফ্যাকাসে আস্তানা
আমি চোখ থেকে সরাতে পারি না।
তুমি চোখ বুজে কোথাও হেলান দাও আজ
তোমার হাতের উপরে আমার উষ্ণতম হাত
পুড়ে যাক লোম খড়
অস্বস্তিতে এভাবে ফেটে পড়ে...
চিৎকার করে ওঠো আহ্
মাথাটা ঝাঁকুনিতে বামদিকে সরাও
মিতা,
একটু চুমু খান, আমার সাপের মত লকলকে ঠোঁটের ডগায়
ধুর, আমার তো জ্বর এসময়
অথচ তুমি সেসময় জলপটি খুঁজে সারা
আমার ওষুধের বাক্স কোথায় জানতে চাও
এভাবে আমি সুস্থ হই কোনবার?
★ লেখা : ডিসপেনসারি
★ কলমে : বিষফল ( 13.02.22), 03.10 P.M.

























