RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

বৃষ্টি এখন?

 





প্রচন্ড বৃষ্টি হচ্ছে.....
বুকের ওপর ছাতা ধরে আছি, রোজ।।
ভিজে যাচ্ছে, ভিজে যাচ্ছে.....
মাথার চুল, চোখের পালক, রোম।।
প্রত্যেকটা যৌনাঙ্গ চুঁইয়ে বৃষ্টি হোক......
টুপটুপ বালির উপর, মাটির উপর,
সিক্ত হোক গর্ভবতী ঘাসগুলো।
বুকের ওপর ছাতা ধরে আছি রোজ....
আমার মনে রোজ তীব্র শরৎ।
আমি শিশুর মতো মুখ ঢাকি আঙুলগুলোয়।
তোমার চুলগুলো অশ্লীল ভীষণ, তোমার নাকটাও....
চোখটা, ভ্রু, কপাল আমার অশ্লীল লাগে ভীষন।
আমি ভদ্র খোলস ভয়ে, ছাতার নিচেয় ঘোর গোপন।
স্বযত্নে আগলে রাখি একটা হৃদপিণ্ড,
প্রাচীর দিয়ে পেরেক ফনিমনসা লাগাই রোজ।
আমারও যন্ত্রণা হয় কাঁটাগুলো।
বাইরে বৃষ্টি থামলো....
বুকের ওপর ছাতা ধরে আছি এখনও.....
হৃদয়টা যেনো কারো কোনদিন, ভিজে না যায় আদৌ।
আপনার কষ্ট হচ্ছে?
বুকের থেকে ছাতা সরালে !
পুড়ে গেছে মনের দালান গুলো ?
আপনার হাতে বিষের বোতল !
উঠে আসুন, এক সাথে পাখির ডাক শুনবো।
নিজেদের ভিতরের মমিগুলোকে ; বাঁশি শোনাবো।
তারপর সেগুলিকে নিয়ে ; একটা প্রকান্ড পিরামিড বানাবো।।
প্রচন্ড বৃষ্টি হচ্ছে.....
বুকের ওপর ছাতা ধরে আছি, রোজ।।
 
 
★ লেখা : বৃষ্টি এখন?
★ কলমে : বিষফল (26.09.21), 12.08 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

অবলা বিক্রি হবে ?

 





কোনদিননা কাউকে বুকের মধ্যে আগলে রাখবে না,
তোমার খুব কষ্ট হবে।
সম্পর্কগুলোকে ডানা লাগিয়ে আকাশে ছেড়ে দাও.....
জানি, তুমি ভালো থাকবে না।
তবুওনা তুমি কাউকে ঠিক হৃদপিণ্ডের মাঝখানে বসাবে না,
উত্তরণ বলে একটা শব্দ আছে, তুমি ভুলে যাবে না।
যেখানে লিখতে লিখতে চোখে জল,
ঠিক তখনই থেমে যায়।
ওরা তোমায় করুনা করবে, ভালোবাসবে না।
কোনদিন কাউকে আমার বলে চিৎকার করলে.......
একটা কমিশন বসে যেতে পারে,
মিডিয়া লেলিয়ে আপনাকে বলা হবে.....
নারী পুরুষ ক্রীত এখন? অথচ বৈবাহিক ঘোর।
মজবুত আটন..... শাখা সিঁদুর সবগুলো।
নিরীহ নারী কি ভীষণ বিক্রিত হয় শরীরে শরীরে,
মন্ডপে মন্ডপে, রেজিস্ট্রি কলমে।
হেঁসেলের অধিকারে, পরিচায়িকার বেশে
আঁচল কোমরে গুঁজে গুঁজে।
লাল টিপ কপালে এঁকে।
শাঁখা পলা, চুড়িতে মঙ্গলসুত্রে কিম্বা লাল ডোরে...৷
বেঢপ নির্লজ্জে।।
সৈকতে তাই এত ঢেউ ওঠে......ফুলে ফুলে।
ডানাগুলো ঝাপটে ঝাপটে শুয়ে পড়ে চার দেওয়ালে,
পরিচারিকা বশে, তৃপ্তিতে।।
 
 
★লেখা: অবলা বিক্রি হবে ?
★ কলমে : বিষফল (24.09.21), 11.07 A.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

প্রয়ান

 





মিতা, তোমার শরীরে মনে এত কাঁচা ছোলার গন্ধ,
আমি ঘুমাতে পারবো না।।
গরুড়ের ডানাতে বসেছি জানো?
তিল তিল নক্ষত্রও ছুঁয়ে নিচ্ছি সব।
রাতের গন্ধে এত বিট লবন কে মাখালো?
আমি দাঁত দিয়ে মচমচ করে ভাঙবো.....
সবুজ মনের মতো কাঁচা লঙ্কা গুলো।।
আহহহহ..... মিতা,
তুমি দরজাটা খোলা রাখো আজ....
শুনতে পাওওওওও?
জলের সাথে দাঁড়ের সঙ্গম?
ভীষণ বাতাশের শব্দ, আমার কথা শুনতে পাওওও?
আমি জলের মধ্যে ডুব দিয়ে, মাছেদের প্রনয় দেখি রোজ।
বিদায়ের সময় তোমরা হাতটা যেভাবে নাড়াও.....
আমি স্থির রাখি কেবল।
কলকল কল কল করে আমার কানের পাস দিয়ে বয়ে যায়....
মাছেদের যৌনরস।।
আমি ডুবমাথা তুলে নিই আবার।
আমি ঘুমাতে পারবো না।।
বিছানাময় এত অশ্রুদাগ.....
একটু শুকাতে দাও।।
ভোরের বাতাসে শুকাবে সব,
মন... অশ্রু... বীর্য.... স্বপ্নও।
মনের ডানায়ও ব্যথা হয়,
আছড়ে পড়ে মুখ থুবড়ে... মুখময় লালা।
আর শ্মশান নয় কিম্বা গোরস্থান,
পোষ্যদের পাসে সমাহিত কোরো আমায়।।
'টুলটুল' ভালো থাকিস যেথায়.....
'টুলটুল' একটা পোষ্যের নাম।
আমার গন্তব্য Pet Burial Ground একটা।।
মিতা, আমি ঘুমাতে পারবো না।
এত ছোলা গন্ধ ঘরময়।।
 
 
★ লেখা : প্রয়ান
★ কলমে বিষফল (20.09.21), 12.48 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

বির্যমাস

 





আমার প্রকৃতিটাও অস্থির হয় জল-কাদায়,
বির্য, লালায়।
আমার প্রকৃতিটাও তছনছ হয়,
ঝড় বয়।
ঝেপ্টে পড়ে পাতাগুলো সব।।
গাছের ডাল, পাখির বাঁসা ভালোবাসাহীন হয়।
আমার প্রকৃতিতে তুমুল জ্বর,
রক্ত, কফ।
আমার প্রকৃতি রোজ শ্মশান ঘাটে অপেক্ষায়।।
গলা বসাই, রেডি হও....
হাঁড়িকাঠে ঘুম আমার।।
দূরের ছাগল জোর চিৎকার,
বজ্র নামে যোনিময়।
তোমার রান্না পুজোর নগ্ন সাপ.....
আমার শিশ্ন মুখটি কামড়ে খাক।
বন্ধা হবে ঝর্না সব, হাত তুলে ওই ধর্মরব।।
প্রকৃতিও আমার জলপটি নেয় নগ্ন হয়ে শরীরটায়।
চুপ চুপ....
দেওয়ালগুলো খসবে সব, বৃষ্টি হবে কপোলময়।
জলের থেকে ককিয়ে ওঠে মাছ কতক....
বেশ্যা তুমি দরজা দাও।
বিড়াল, পেঁচা মৌন সব।।
আমার প্রকৃতিটাও আধখাওয়া আপেলে কামড় দেয়,
গর্ভ হলো।
জন্ম নিলো.....
ফ্লাসের আলোয় আপনারা বললেন কাব্যগ্রন্থ।।
ভূমিষ্ট শিশুর মুখে সহজ-প্রসাব,
আপনি যোগি, সমালোচক।।
চলুন প্রত্যেকে প্রত্যেকের বুড়ো আঙুল কপালে ঠেকাবো আজ।
আমার প্রকৃতিতে করমচার মতো বৃষ্টি আজ।।
শুনতে পান?
 
 
★ লেখা : বির্যমাস
★ কলমে : বিষফল (15.09.21) 12.40 A.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

কলম

 
 

 
 
 

 
আমার কলম অশ্রু বিনা চলে না এক কদম।
আমার কলম....
তিব্র ক্ষোভে নিজের গলা করে এফোঁড় ওফোঁড় ।।
গলা পিঠ বেয়ে নেমে আসে রক্ত,
পারিজাত ওসব।
আমার কলম প্রসব বেদনায় ককিয়ে ওঠে ভীষণ,
জন্ম নেয় জারজ সন্তান সব।
চুমু খাই শব্দ গুলোয়।
গলায় পরাই নয়নে জন্ম নেওয়া হীরককনা।
আমার কলম...
তিব্র যন্ত্রনা পেলে ,মুকুট পরা রাজকন্যা।
স্বয়ম্বর সভায় উপস্থিত আপনারা....
কফির কাপে তাকে গুলে খাও।
পাষন্ড ধর্ষক....
আমার কন্ঠ চিৎকার করলে....
কেঁপে ওঠে পলেস্তারা সব।
ঠনঠন করে ওঠে কাপগুলো।
এখনও বসে?
মাল্য গুলো ছুঁড়ে ফেলো সব।
মোমদানি গুলো আছড়ে ভাঁঙো....
দেখতে পাচ্ছো?
আকাশের চোখ দুটো ছলছল কেনো অমন?
কলেজ স্ট্রিট তুমি দেখতে পাচ্ছো?
ছাউনিতে আসো, বসো....
আমার কলমের মুখ ভার, জানো?
ধিরে ধিরে সব পাখাগুলো বনবন ঘুরে স্তব্ধ।
সি গালের চিৎকারে সমুদ্রের বুক চিরে গেলো।
আমার কলম মাঝখান দিয়ে হেঁটে গেলো।
গন্তব্য সিনাই পর্বত।।
 
 
★ লেখা : কলম
★ কলমে : বিষফল (10.09.21), 09.26 P.M

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ছারখার

 





দেশটার লাশ পুড়ছে....
সে আগুনে একটা বিড়ি ধরাবো আমার।
ওহে কমরেড, ক্ষনেক তুমিও টান দাও।।
আগুন ঠিকরে আসছে, কাঠগুলো ফাটছে।
হাত সরাও...
পট পট করে আগুন জ্বলছে দেশটার,
ধোঁয়ায় চোখটা বুজে আসছে আমার.....
খুব শিঘ্রি আগুনটা নিভে যাবে।
বিড়িটা জ্বাললাম চিতায়....
জল ঢালো এবার গঙ্গার।
গায়ে সমস্ত ছাই ভস্ম মেখে কাপালিক হবো।
প্রেয়সি, তুমি ঘুমাও।।
 
 
★ লেখা : ছারখার
★ কলমে : বিষফল ( 03.09.21) 12.56 a.m.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

ভুলে যেতে চাই....
আমার হাতে লেগে আছে যোনি গন্ধ সব।।
ভুলি চল....
বুকের মাংসল এ মুখে ছুঁয়ে ছিলো কখন।।
রাত্রি গভীর হয়, রোজ কর্কশ।
বিছানায় আর কোন মাংস গন্ধ নয়।
নয়, আর কোন রজঃমাস বিছানায় জন্মাক।
ভুলে যেতে চাই....
আমার প্রত্যেকটা বমি ওঠা রাত, সঙ্গম।
ভুলি চল....
শ্মশানে ফেলে আসা সমস্ত অশ্রুজল।।
বাম বুকে জন্ম নেওয়া তিব্র সাইক্লোন, আকাশে ঘুরপাক খায় এখন।
সময় থমকে যাক, শুরু হোক ব্লাকহোল প্রহর।।
নগ্ন, নির্জন।।
জড় না জীবন্ত?
 
 
★ লেখা : উদভ্রান্ত
★ কলমে : বিষফল (26.08.21) , 10.45 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

চল খাসির মতো ছাড়িয়ে নিই চামড়া।
ঝুলিয়ে রাখি আংটায়.....
আমার দেশটা।।
গুনে গুনে ওরা কটা?
রাইফেল আর টোঁটায়।
তার চেয়ে বেশি ঘৃণা আজ কোথায়? কোথায়?
হৃদয়ে সবার পেসমেকার?
চল, খাসির মতো ছাড়িয়ে নিই চামড়া
ঝুলিয়ে রাখি আংটায়.....
আমার আফগানিস্তান।।
 
 
★ লেখা : সিনাচাক
★ কলমে : বিষফল (18.08.21), 08.06 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

বুসিফেলাস রেডি হও...
আমি একটা দেশ জয় করবো আজ।
থুড়ি, একটা নয় ওটা অতি বিনয়।।
অন্তত খান কয়? পুরো? সব?
প্রশ্ন করছিস কেনো? আমায়?
গাঁয়ে মানে না আপনি মোড়ল? একথা?
গাধা, থুড়ি ঘোড়া।
দেখছিস না আমার হাতে রাইফেল তলোয়ার!
চল না বুসিফেলাস.....
গোটা কয় দেশ চাই আমার, নারী অতি সুন্দরী সব।।
বুসিফেলাস, তুই ঝিলম নদীতে জল খাস।
 
 
★ লেখা : আদিম উল্লাস
★ কলমে: বিষফল (18.08.21), 9.50 a.m.

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

আমার কলজেটা দু হাতে ধরে কতক্ষণ দেখতে পাবো ?
জানাবে ?
ঢলে পড়ার আগে, শেষ ঘুমটায়।।
তখন আমার কলজেটা....
চুইয়ে চুইয়ে রক্ত পড়বে কালীর শিয়ালটার জিহ্বায় ।।
ফাঁসের দড়িতে লটকে কতটা সুখ আসে জানাবে?
হে মহামান্য পৃথিবী, তার আগে একটা বিড়ি খাবো কেবল ।
ছুরিতে শান দেওয়া হলো, দড়িও পরিক্ষা।
আমার জন্য একটা ময়দান রেডি করো কেবল।।
ডাকা হোক পাথর পাথর জল্লাদ গোটা কয়।
কাঠের গোল গোল গুঁড়ি ঝটপট সেথায়।।
ওদেরকে আদেশ করা হোক এবার....
টুকরো টুকরো করে ফেলুক অঙ্গ সব।
সবাই হাততালি দিক সার সার জনতা।।
চুল্লি জ্বালা হোক এবার.....
আমাকে একটা একটা করে মারা হোক সেথায়।
গুলি খেলুন আপনারা।
তারপর কয়লা হোক এক একটা।।
প্রত্যেকে সুযোগ পাক....
আপনিও আমার একটা টুকরো ছুড়ে দিন আগুনের ঠিক মাঝখানটায়।।
ময়দানের সীমানা আমার রক্তে টানা হোক ওদিনটায়.....
ঘড়ির কাঁটা চলছে নাহ?
এই নিন থামালাম...
 
 
★ লেখা : ফুরালো
★ কলমে : বিষফল (13.08.21) 10.40 P.M.

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

মস্কোভা নদীর জলে চোখের জল ধুয়ে ফেললেম,
আঁচলা করে ।।
পা এগিয়ে চলছে....
উলানোভা মিউজিয়ামে জমাট বাঁধা হৃদপিণ্ডের খোঁজে।
ক্রমে....
সেন্ট বেসিলস চার্চে নিজের পানপাত্রে বিষ মেশালেম।।
উত্তর মেরু থেকে ঝিরি ঝিরি বৃষ্টি ধেয়ে...
কবিকে আপাদমস্তক নিছক সেলাম করে ফেরে ।।
হে মস্কো, স্যালুট তোমাকে।
বলশয় থিয়েটারে হৃদয়টা পোষ্টমর্টেম করলেম।
মস্কোভার জলে সবকিছু আবার ধুলেম...
তারপর নিজেকে কফিনে ভরে পাঠালেম মেট্রোর অতল গহ্বরে..
এভাবেই বিদায় নিলেম।।
আলেক্সজান্ডারের ঘোড়াগুলো দাঁত কেলিয়ে হাসে....
ফোয়ারাতে নিজের চোখদুটো ডুবিয়ে দিলেম।।
আকাশের প্রত্যেকটা মেঘ....
কারো না কারো অশ্রু দিয়ে গড়া হয়েছে ।
প্রস্তর ইতিহাসের কান্নাতে ।।
ঝরে পড়বে হে নিটোল মেঘ বুকের উপরে?
 
 
★ লেখা : রুশ কলাম
★ কলমে : বিষফল ( 02.08.21), 10.47 P.M.
★★ উৎসর্গ : অঙ্কুর কুমার চক্রবর্তী

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

বিকার

 

চল.. পর্কের ঝোলে আজ লেবু মাখবো।
একটা একটা করে আঙুল চেঁটে খাবো।।
চল.. লেকের ধারে বসে গুনে ফেলি
ওর চোখে কত জল।।
ধ্যাৎ...
চল.. আজ একটু ধীর নয়, পা চালিয়ে পার করি,
রাস্তা সব।।
মুখোশ কিনি গোটাকয়।
ছাত্রদেরকে বলতাম, "জানিস তো রাক্ষস কাদেরকে বলা হয়"?
বাইরে থেকে আর্যরা এলো, এখানকার ভূমিপুত্ররা দেখতে কালো কালো সব।
কুৎসিত বিকট।।
না ছিলো সুশ্রী গঠন, টিকালো নাক।
আর্যরা এসে এদের রাক্ষস বললো,
শুরু করলো অপপ্রচার ও....
মানুষ খায় কিম্বা রক্ত, বাতাসে ছড়ালো গুজব।।
জমি সম্পদ?
হত্যা করা হলো আমার স্বজন।
কুৎসিত কালোরা মানুষ কি আদৌ?
রুপকথা তৈরি হলো,
রাক্ষসের সংজ্ঞায় হলো রং চড়ানো।
একপক্ষ দেবতা প্রচারিত হলো।।
ভেলকিতে কবি আর পুরোহিত জন।
থাক সে কথন....
চল... বেঞ্চিতে বসবো আজ কিছুক্ষণ।
কত দ্রুত ঘুরছে পৃথিবীটা বলতো?
চল ওঠ... নদীতে হেঁটে যাবো গলাজল।
চল ওঠ...
তিরতির করে কাঁপতে কাঁপতে উঠে যাই।
চল... আজ একটু পাহাড় থেকে নিচে থুতু ফেলে আসবো।
একটু দাঁড়াও... কতদিন প্রসাব করিনি উপর থেকে ঠিকঠাক।।
চলো... গড়াগড়ি যাই,
এত আদর, ঘাস পাথর ধুলোয়।
ভয় নেই ধরিত্রী, বন্ধা-পুরুষত্ব।।
চল... কিছু মেঘ ছুড়ে মারি,
টলে যাক ব্লাক হোল।।
চল.... একটু ঘুমাবো, ফুলে ফুলে সুনামি হোক।
আহহহ...
পকেটে সযত্নে রাখা কালো সিগার ঠোঁটে জ্বল আজ।
ঘুম আয়।।
 
 
★ লেখা : বিকার
★ কলমে : বিষফল ( 01.08.21) 10.26 a.m.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

হাত দিয়ে ভাজা পাঁপড় মোচড়ানোর মতো,
হৃদয়টা কারো হাতে মোচড়াতে দিও না।।
অথচ, কাল স্বপ্নে একটা বুনো হাতি প্রচন্ড পদক্ষেপে.....
পাঁজরার হাড়গুলো নৈশব্দে ভেঁঙে দিয়ে গেছে।
রেল লাইনে পাতা চ্যাপ্টা কয়েনের মতো।।
রোজ রাতে শব হই, এভাবেই সূর্যাস্ত-সূর্যোদয়।
আমিতো ঘোর বিজ্ঞানের ছাত্র, অথচ.....
বুকের বামদিকের অঙ্গ প্রতঙ্গের অস্তিত্ব ভুলে যাই রোজ।।
 
 
★লেখা : অস্তিত্বহীন
★ কলমে : বিষফল (20.06.21)
(11.36 a.m.)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

নদীর পাড়ে চিতা সাজালাম,
গনগন করে ধরে উঠলো তা।।
এভাবে নিজেকে পুড়িয়ে বাড়ি ফিরলাম।।
এখন হৃদয় ঠিকঠাক একটা কয়লা।।
সেই আঁচে পুড়িয়ে খেলাম গোটাকয় শোলমাছ।
আহ কি গন্ধ, ঝলসানো রক্ত।।
কলা পাতায় আঁশগুলো নিখুঁত ছাড়ানো।।
মাঝি তরী ফিরাও, এখন হৃদয় পোড়ানো সমাপ্ত।।
অদূরে গুটিকয় শিয়াল ডুকরে কেঁদে উঠলো।
চাঁদটা নদীর জলে ঢুবে মরলো,
সকালে ওর লাশ আবার ভেসে উঠলো।।
নদীর চোখে অহরহ জল, তাকাতেই ভয় হয়।।
 
 
★ লেখা : খাক
★ কলমে : বিষফল (16.06.21),
09.25 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

পাথর

 


আমার কলজেটা পাথর হয়ে যাচ্ছে মিতা,
ক্রমশ.... ফুসফুসটা আর বাতাস নিতে চায় না।।
বালিশে গোঁজা মাথা, মমিত্ব চায় ।।
পৃথিবীতে ঘোর বৃষ্টি মাস, বালিসও সাক্ষী তার।
দেওয়াল ছেড়ে আর্ট গুলো জীবন্ত হয়, পাসে এসে বসে আমার।
আমার বিছানার চারদিকে ক্রমশ ভিড়, জটলা... চিৎকার।।
শিরার রক্তগুলো জমাট বেঁধে বরফের মতো।
নয়ন তুলসীর স্বপ্নে ঘোর বিভোর।।
বক শাবকগুলোকে চিৎকার করতে মানা করো,
আজান, হরিনাম আস্তে দাও...
মিতা কিছু উচ্চারন করবে, শুনতে দাও।
প্লেন ভোঁ থামাও.....
বৃষ্টি তে বুকের বামদিক পাথর হয়।।
এবার সময়, তুমি শিউলি গাছটা একবার নাড়িয়ে দাও।
পড়ুক আমার শরীরময়,
লাসকাটা ঘর, মিতার জন্য আমার শরীরটা আস্তে আস্তে কেটো বরাবর।
এ শরীর জুড়ে ওর কাল্পনিক স্পর্শ সব।।
 
 
★ লেখা : পাথর
★★ কলমে : বিষফল (16.06.21)
02.03 P.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

বৃষ্টি হচ্ছে....
একটা বিড়ি খাওয়াবেন, ঈশ্বর?
 
 
★ বিষফল (10.06.21)

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

ঝড় আয়.....
বুকের রাজপথ প্রস্তুত এথায়।।
তুমুল গর্জনে প্রকাণ্ড প্রকাণ্ড ঝড়, তুচ্ছ এথায় ।
এর চেয়ে ঢের ঝড় বহে এথায় ।
প্রেমিক হৃদয় ।।
তছনছ, এবুকের চেয়ে আর কোথায় হয়?
 
 
★ বিষফল (24.05.21)
10.24 A.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

মাঝে মাঝে মনে হয়, হাতের এই আঙুল গুলো মুখে বিষ তুলে নেয়।
মাঝে মাঝে মনে হয়, এই আঙুল গুলো গলায় ফাঁস পরে নেয়।।
আজ খুব স্পষ্ট....
আমায় একটা ধানক্ষেত উপহার দাও।
আমায় একটা নীল মৃত্যু দাও।।
আজ হৃদয়ে তিব্র কষ্ট....
এই হাত দু বুকে তিব্র কিল চড় বসায়।
এই হাত ঘাসের মুঠোয় ছড়িয়ে দেয় জগৎ।।
আছড়ে ভাঁঙা হলো না।
বালিসে মুখ গুঁজে সৈকত।।
ছোটবেলায় আখরোট ভাঙা দেখে হাসতাম...
 
 
★লেখাঃ যদি....
★ কলমেঃ বিষফল (04.05.21) 09.39pm

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

প্রেমের অমৃত, গরলতুল্য।
 
 
....বিষফল (26.03.21)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

কাব্য ও কাব্য গ্রন্থগুলো হোক কবির সংবিধান।
 
 
.... বিষফল (21.03.2021)

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

থুর থুরে বুড়োর কাশির
মতো ....
সিলিং ফ্যানটার বুকও ধক
ধক ....
নয়নে ধুলোর এলোমেলো
কাজল ...
কপালে ডেড সির মলম ।
ভালো নেই আমার পেন্ডুলাম জীবন ।
ভালো নেই কৃষক , আমার কলম সৈনিক আত্মীয় ।
শহরের একটাও চিল ,
ও... দূর্দম ঘূর্ণিতে এলোমেলো ।
ভিক্টোরিয়ার পরির বাঁশিতে বেজে উঠুক ....
জাহান্নামের স্বর ।।
 
 
** লেখা : প্রলয়
*** কলমে : বিষফল
12:43pm, Mon 01-03-2021

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

আমার ঠোঁটের আগুন কত দুঃসাহসিক , তাহ কেহ জানে !
কাঠে পুড়তে থাকা শবের সামনে .....
আমার ঠোঁটে ঝলসে ওঠে সিগারেট ।
শ্মশানের চিতার গনগনে আঁচ লাগে , জ্যাকেট পরা চামড়ায় ।
আমার অশ্রু সরাসরি বাষ্প হয় , আমার কঠিনতায় !
কতবার হৃদপিন্ডটাকে চুল্লিতে পোড়ালে কবি হয় , ওরা জানে তাহ !
হ্যাঁ আমার বুকের হৃদপিন্ডটা একটা কাঠ কয়লা ।
 
 
 
** লেখা : আমি , সিগারেট ও শ্মশান
*** কলমে : বিষফল
01:22pm, Sun 17-01-2021

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

আমার পেটে বিরিয়ানি মদ ,
তোমার পেটে কি হে কৃষক ?
 
 
........ বিষফল
10:38pm, Fri 01-01-2021

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

প্রত্যেকের বুকের বামদিকে রক্ত ক্ষরণ হওয়া ভীষণ দরকার ।
 
 
........ বিষফল
11:20am, Thu 01-03-2012

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

শিরায় রক্তের ঢেউ এর শব্দ শুনতে পাও?
 
 
........ বিষফল
04:24pm, Mon 28-12-2020

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

তোমার গলায় লেপ্টে থাকুক ঠোঁট আমার .......
 
 
........ বিষফল
06:46pm, Mon 30-11-2020

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

চল স্মৃতিগুলো ফেলে আসি পতিতা গঙ্গায় .......
নত মাথা উঁচু করে গাই আবার .....
"কেউ কথা রাখে না ।"
পলি জমে প্রেম গুলো বন্ধু হয় ।
 
 
........ বিষফল
10:24am, Sat 12-12-2020

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

বিদ্রোহের লাল রং তোমার যোনি ময় ।
 
 
 
............বিষফল
08:04am, Wed 09-12-2020

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

গনগনে আটার বুকে ফোসকা পড়ে ,
আমার সন্তানেরা ছিঁড়ে খায় ।
পেট ও তাওয়ার নিচেয় গনগনে আঁচ ।।
উষ্ণতাভুক রাতের আকাশ স্বপ্ন কুরে খায় ,
গোটা পৃথিবীটার চোখে ছানি আর নকশি কাঁথা ।
পায়ের তলার মাটি সাঁইসাঁই নাগোড়দোলা ।।
ডিনার সারি লেবু আর জোনাক পোকায় ,
কাঠবেড়াল , ইঁদুর সাপ , বহুকাল দেখি না ।
গুগলি শালুকের কালও অস্ত গেলো ।।
পরিযায়ী শরীরে কোভিড বাষ্প ,
সঙ্গম হলো না ।
ঠোঁটে সেঁকো বিষ আমার , আঁঙুলে জোনাক ।
টকটকে লাল ।
 
 
*** লেখা : দেশ ও দারিদ্রতা
*** কলমে : বিষফল
04 December 2020 Friday , 10.45 A.m

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

দেশ আজ মহাদুর্ভিক্ষের দোর গোড়ায় ।
কিষাণ গৃহ ছেড়ে তাবুর তলায় ,
রাজপথে বসে খায় তিক্ত ভাত ।
লাঙল কাস্তে বিষের ড্রাম .....
বুলেটের নিশানায় ।।
দেশ আজ মহাদুর্ভিক্ষের দোর গোড়ায় ।
সিমান্তের কাঁটা তারে দেখি ; সার সার শকুনের উপবাস ।
ডানা ঝাপটানোর অপেক্ষায় ....
নিশানায় সরকারের কঙ্কাল, চোখ ।।
হাতের থালা ছুঁড়ে ফেলে অর্থ .....
নগ্ন ভাতের স্বপ্ন দেশ জুড়ে তিব্র ।।
সরকারের মুখ আর কলকাতার মমির মুখ এক ভীষন......
 
 
*** লেখা : জয় কিষাণ
*** কলমে : বিষফল
Wednesday 11.00 A.m , 02.12.2020

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

তুমি আমার প্রেম নয়,
তুমি আমার আবর্ত |
কখনও সৌর মন্ডল দেখেছো ?
আজন্ম অস্তিত্ব হীনতা পর্যন্ত ......
বাস্তবের প্রেম ঢেড় দেখেছি গো ...
তুমি আমার প্রেম নয়,
তুমি আমার আবর্ত |
 
 
........ বিষফল
07:53pm, Sat 28-11-2020

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 


আমার প্রতিটি আত্মহত্যা কবিতা হয়ে জন্মায় |
অহরহ পুনঃজন্মে ভালো থাকি,
স্মৃতি মূর্ছনায় ||
 
 
........বিষফল
Sun 14-06-2020

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

 

তোর থুঁতনিতে আমার নিকোটিন ঠোঁট ,
তবু আমি প্রেমিক নয় কোন ?!
তোমার কপালের ও টিপটা তুলে, বসালাম চাঁদের গায়,
চেয়ে চেয়ে ও চোখের ব্লাকহোলে সময় ভুললাম |
তুমি তখন ব্যস্ত অন্যত্র,
কবি শব্দ তোমার উত্তাপে গলে না কখনও ||
অথচ তোমার থুঁতনিতে আমার নিকোটিন ঠোঁট |
 
 
 
©  বিষফল 10:05pm, Thu 11-06-2020

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

অশ্রু ভীষন কঠিন আমার,
ভিক্টোরিয়ার ছাদের পরিটা আমার হৃদয় দিয়ে গড়া |
আমার নয়ন মিউজিয়ামের ও মমিটায় ,
ময়দানে জ্বলুক আমার পোষ্টমর্টেম চিতা ||
উড়ুক ছাই, ধর্মতলা বাবুঘাট |
ও ছাই ভস্ম মেখে গঙ্গা হোক আবার সাধিকা
||
 
 
 
* বিষফল 09:09pm, Thu 11-06-2020

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ছন্নছাড়া, চোখের পাতা প্রসব করে রূপকথা |
ভালো আছি, তোর আঙুল ছুঁয়ে কল্পনায় আজ ||
 
 
..........বিষফল 08.06.20

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

"তুমি কি কখনও কষ্ট পেয়েছো ,
কষ্ট পেতে মজা ভীষন..."
 
 
......বিষফল 05.06.20

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS