নদীর পাড়ে চিতা সাজালাম,
গনগন করে ধরে উঠলো তা।।
এভাবে নিজেকে পুড়িয়ে বাড়ি ফিরলাম।।
এখন হৃদয় ঠিকঠাক একটা কয়লা।।
সেই আঁচে পুড়িয়ে খেলাম গোটাকয় শোলমাছ।
আহ কি গন্ধ, ঝলসানো রক্ত।।
কলা পাতায় আঁশগুলো নিখুঁত ছাড়ানো।।
মাঝি তরী ফিরাও, এখন হৃদয় পোড়ানো সমাপ্ত।।
অদূরে গুটিকয় শিয়াল ডুকরে কেঁদে উঠলো।
চাঁদটা নদীর জলে ঢুবে মরলো,
সকালে ওর লাশ আবার ভেসে উঠলো।।
নদীর চোখে অহরহ জল, তাকাতেই ভয় হয়।।
★ লেখা : খাক
★ কলমে : বিষফল (16.06.21),
09.25 P.M.






0 comments:
Post a Comment