মস্কোভা নদীর জলে চোখের জল ধুয়ে ফেললেম,
আঁচলা করে ।।
পা এগিয়ে চলছে....
উলানোভা মিউজিয়ামে জমাট বাঁধা হৃদপিণ্ডের খোঁজে।
ক্রমে....
সেন্ট বেসিলস চার্চে নিজের পানপাত্রে বিষ মেশালেম।।
উত্তর মেরু থেকে ঝিরি ঝিরি বৃষ্টি ধেয়ে...
কবিকে আপাদমস্তক নিছক সেলাম করে ফেরে ।।
হে মস্কো, স্যালুট তোমাকে।
বলশয় থিয়েটারে হৃদয়টা পোষ্টমর্টেম করলেম।
মস্কোভার জলে সবকিছু আবার ধুলেম...
তারপর নিজেকে কফিনে ভরে পাঠালেম মেট্রোর অতল গহ্বরে..
এভাবেই বিদায় নিলেম।।
আলেক্সজান্ডারের ঘোড়াগুলো দাঁত কেলিয়ে হাসে....
ফোয়ারাতে নিজের চোখদুটো ডুবিয়ে দিলেম।।
আকাশের প্রত্যেকটা মেঘ....
কারো না কারো অশ্রু দিয়ে গড়া হয়েছে ।
প্রস্তর ইতিহাসের কান্নাতে ।।
ঝরে পড়বে হে নিটোল মেঘ বুকের উপরে?
★ লেখা : রুশ কলাম
★ কলমে : বিষফল ( 02.08.21), 10.47 P.M.
★★ উৎসর্গ : অঙ্কুর কুমার চক্রবর্তী






0 comments:
Post a Comment