বুসিফেলাস রেডি হও...
আমি একটা দেশ জয় করবো আজ।
থুড়ি, একটা নয় ওটা অতি বিনয়।।
অন্তত খান কয়? পুরো? সব?
প্রশ্ন করছিস কেনো? আমায়?
গাঁয়ে মানে না আপনি মোড়ল? একথা?
গাধা, থুড়ি ঘোড়া।
দেখছিস না আমার হাতে রাইফেল তলোয়ার!
চল না বুসিফেলাস.....
গোটা কয় দেশ চাই আমার, নারী অতি সুন্দরী সব।।
বুসিফেলাস, তুই ঝিলম নদীতে জল খাস।
★ লেখা : আদিম উল্লাস
★ কলমে: বিষফল (18.08.21), 9.50 a.m.






0 comments:
Post a Comment