RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

বৃষ্টি এখন?

 





প্রচন্ড বৃষ্টি হচ্ছে.....
বুকের ওপর ছাতা ধরে আছি, রোজ।।
ভিজে যাচ্ছে, ভিজে যাচ্ছে.....
মাথার চুল, চোখের পালক, রোম।।
প্রত্যেকটা যৌনাঙ্গ চুঁইয়ে বৃষ্টি হোক......
টুপটুপ বালির উপর, মাটির উপর,
সিক্ত হোক গর্ভবতী ঘাসগুলো।
বুকের ওপর ছাতা ধরে আছি রোজ....
আমার মনে রোজ তীব্র শরৎ।
আমি শিশুর মতো মুখ ঢাকি আঙুলগুলোয়।
তোমার চুলগুলো অশ্লীল ভীষণ, তোমার নাকটাও....
চোখটা, ভ্রু, কপাল আমার অশ্লীল লাগে ভীষন।
আমি ভদ্র খোলস ভয়ে, ছাতার নিচেয় ঘোর গোপন।
স্বযত্নে আগলে রাখি একটা হৃদপিণ্ড,
প্রাচীর দিয়ে পেরেক ফনিমনসা লাগাই রোজ।
আমারও যন্ত্রণা হয় কাঁটাগুলো।
বাইরে বৃষ্টি থামলো....
বুকের ওপর ছাতা ধরে আছি এখনও.....
হৃদয়টা যেনো কারো কোনদিন, ভিজে না যায় আদৌ।
আপনার কষ্ট হচ্ছে?
বুকের থেকে ছাতা সরালে !
পুড়ে গেছে মনের দালান গুলো ?
আপনার হাতে বিষের বোতল !
উঠে আসুন, এক সাথে পাখির ডাক শুনবো।
নিজেদের ভিতরের মমিগুলোকে ; বাঁশি শোনাবো।
তারপর সেগুলিকে নিয়ে ; একটা প্রকান্ড পিরামিড বানাবো।।
প্রচন্ড বৃষ্টি হচ্ছে.....
বুকের ওপর ছাতা ধরে আছি, রোজ।।
 
 
★ লেখা : বৃষ্টি এখন?
★ কলমে : বিষফল (26.09.21), 12.08 P.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment