আমার কলজেটা পাথর হয়ে যাচ্ছে মিতা,
ক্রমশ.... ফুসফুসটা আর বাতাস নিতে চায় না।।
বালিশে গোঁজা মাথা, মমিত্ব চায় ।।
পৃথিবীতে ঘোর বৃষ্টি মাস, বালিসও সাক্ষী তার।
দেওয়াল ছেড়ে আর্ট গুলো জীবন্ত হয়, পাসে এসে বসে আমার।
আমার বিছানার চারদিকে ক্রমশ ভিড়, জটলা... চিৎকার।।
শিরার রক্তগুলো জমাট বেঁধে বরফের মতো।
নয়ন তুলসীর স্বপ্নে ঘোর বিভোর।।
বক শাবকগুলোকে চিৎকার করতে মানা করো,
আজান, হরিনাম আস্তে দাও...
মিতা কিছু উচ্চারন করবে, শুনতে দাও।
প্লেন ভোঁ থামাও.....
বৃষ্টি তে বুকের বামদিক পাথর হয়।।
এবার সময়, তুমি শিউলি গাছটা একবার নাড়িয়ে দাও।
পড়ুক আমার শরীরময়,
লাসকাটা ঘর, মিতার জন্য আমার শরীরটা আস্তে আস্তে কেটো বরাবর।
এ শরীর জুড়ে ওর কাল্পনিক স্পর্শ সব।।
★ লেখা : পাথর
★★ কলমে : বিষফল (16.06.21)
02.03 P.M







0 comments:
Post a Comment