RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

অবলা বিক্রি হবে ?

 





কোনদিননা কাউকে বুকের মধ্যে আগলে রাখবে না,
তোমার খুব কষ্ট হবে।
সম্পর্কগুলোকে ডানা লাগিয়ে আকাশে ছেড়ে দাও.....
জানি, তুমি ভালো থাকবে না।
তবুওনা তুমি কাউকে ঠিক হৃদপিণ্ডের মাঝখানে বসাবে না,
উত্তরণ বলে একটা শব্দ আছে, তুমি ভুলে যাবে না।
যেখানে লিখতে লিখতে চোখে জল,
ঠিক তখনই থেমে যায়।
ওরা তোমায় করুনা করবে, ভালোবাসবে না।
কোনদিন কাউকে আমার বলে চিৎকার করলে.......
একটা কমিশন বসে যেতে পারে,
মিডিয়া লেলিয়ে আপনাকে বলা হবে.....
নারী পুরুষ ক্রীত এখন? অথচ বৈবাহিক ঘোর।
মজবুত আটন..... শাখা সিঁদুর সবগুলো।
নিরীহ নারী কি ভীষণ বিক্রিত হয় শরীরে শরীরে,
মন্ডপে মন্ডপে, রেজিস্ট্রি কলমে।
হেঁসেলের অধিকারে, পরিচায়িকার বেশে
আঁচল কোমরে গুঁজে গুঁজে।
লাল টিপ কপালে এঁকে।
শাঁখা পলা, চুড়িতে মঙ্গলসুত্রে কিম্বা লাল ডোরে...৷
বেঢপ নির্লজ্জে।।
সৈকতে তাই এত ঢেউ ওঠে......ফুলে ফুলে।
ডানাগুলো ঝাপটে ঝাপটে শুয়ে পড়ে চার দেওয়ালে,
পরিচারিকা বশে, তৃপ্তিতে।।
 
 
★লেখা: অবলা বিক্রি হবে ?
★ কলমে : বিষফল (24.09.21), 11.07 A.M.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment