মিতা, তোমার শরীরে মনে এত কাঁচা ছোলার গন্ধ,
আমি ঘুমাতে পারবো না।।
গরুড়ের ডানাতে বসেছি জানো?
তিল তিল নক্ষত্রও ছুঁয়ে নিচ্ছি সব।
রাতের গন্ধে এত বিট লবন কে মাখালো?
আমি দাঁত দিয়ে মচমচ করে ভাঙবো.....
সবুজ মনের মতো কাঁচা লঙ্কা গুলো।।
আহহহহ..... মিতা,
তুমি দরজাটা খোলা রাখো আজ....
শুনতে পাওওওওও?
জলের সাথে দাঁড়ের সঙ্গম?
ভীষণ বাতাশের শব্দ, আমার কথা শুনতে পাওওও?
আমি জলের মধ্যে ডুব দিয়ে, মাছেদের প্রনয় দেখি রোজ।
বিদায়ের সময় তোমরা হাতটা যেভাবে নাড়াও.....
আমি স্থির রাখি কেবল।
কলকল কল কল করে আমার কানের পাস দিয়ে বয়ে যায়....
মাছেদের যৌনরস।।
আমি ডুবমাথা তুলে নিই আবার।
আমি ঘুমাতে পারবো না।।
বিছানাময় এত অশ্রুদাগ.....
একটু শুকাতে দাও।।
ভোরের বাতাসে শুকাবে সব,
মন... অশ্রু... বীর্য.... স্বপ্নও।
মনের ডানায়ও ব্যথা হয়,
আছড়ে পড়ে মুখ থুবড়ে... মুখময় লালা।
আর শ্মশান নয় কিম্বা গোরস্থান,
পোষ্যদের পাসে সমাহিত কোরো আমায়।।
'টুলটুল' ভালো থাকিস যেথায়.....
'টুলটুল' একটা পোষ্যের নাম।
আমার গন্তব্য Pet Burial Ground একটা।।
মিতা, আমি ঘুমাতে পারবো না।
এত ছোলা গন্ধ ঘরময়।।
★ লেখা : প্রয়ান
★ কলমে বিষফল (20.09.21), 12.48 P.M.








0 comments:
Post a Comment