হাত দিয়ে ভাজা পাঁপড় মোচড়ানোর মতো,
হৃদয়টা কারো হাতে মোচড়াতে দিও না।।
অথচ, কাল স্বপ্নে একটা বুনো হাতি প্রচন্ড পদক্ষেপে.....
পাঁজরার হাড়গুলো নৈশব্দে ভেঁঙে দিয়ে গেছে।
রেল লাইনে পাতা চ্যাপ্টা কয়েনের মতো।।
রোজ রাতে শব হই, এভাবেই সূর্যাস্ত-সূর্যোদয়।
আমিতো ঘোর বিজ্ঞানের ছাত্র, অথচ.....
বুকের বামদিকের অঙ্গ প্রতঙ্গের অস্তিত্ব ভুলে যাই রোজ।।
★লেখা : অস্তিত্বহীন
★ কলমে : বিষফল (20.06.21)
(11.36 a.m.)






0 comments:
Post a Comment