RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

আমার কলজেটা দু হাতে ধরে কতক্ষণ দেখতে পাবো ?
জানাবে ?
ঢলে পড়ার আগে, শেষ ঘুমটায়।।
তখন আমার কলজেটা....
চুইয়ে চুইয়ে রক্ত পড়বে কালীর শিয়ালটার জিহ্বায় ।।
ফাঁসের দড়িতে লটকে কতটা সুখ আসে জানাবে?
হে মহামান্য পৃথিবী, তার আগে একটা বিড়ি খাবো কেবল ।
ছুরিতে শান দেওয়া হলো, দড়িও পরিক্ষা।
আমার জন্য একটা ময়দান রেডি করো কেবল।।
ডাকা হোক পাথর পাথর জল্লাদ গোটা কয়।
কাঠের গোল গোল গুঁড়ি ঝটপট সেথায়।।
ওদেরকে আদেশ করা হোক এবার....
টুকরো টুকরো করে ফেলুক অঙ্গ সব।
সবাই হাততালি দিক সার সার জনতা।।
চুল্লি জ্বালা হোক এবার.....
আমাকে একটা একটা করে মারা হোক সেথায়।
গুলি খেলুন আপনারা।
তারপর কয়লা হোক এক একটা।।
প্রত্যেকে সুযোগ পাক....
আপনিও আমার একটা টুকরো ছুড়ে দিন আগুনের ঠিক মাঝখানটায়।।
ময়দানের সীমানা আমার রক্তে টানা হোক ওদিনটায়.....
ঘড়ির কাঁটা চলছে নাহ?
এই নিন থামালাম...
 
 
★ লেখা : ফুরালো
★ কলমে : বিষফল (13.08.21) 10.40 P.M.

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment