দেশটার লাশ পুড়ছে....
সে আগুনে একটা বিড়ি ধরাবো আমার।
ওহে কমরেড, ক্ষনেক তুমিও টান দাও।।
আগুন ঠিকরে আসছে, কাঠগুলো ফাটছে।
হাত সরাও...
পট পট করে আগুন জ্বলছে দেশটার,
ধোঁয়ায় চোখটা বুজে আসছে আমার.....
খুব শিঘ্রি আগুনটা নিভে যাবে।
বিড়িটা জ্বাললাম চিতায়....
জল ঢালো এবার গঙ্গার।
গায়ে সমস্ত ছাই ভস্ম মেখে কাপালিক হবো।
প্রেয়সি, তুমি ঘুমাও।।
★ লেখা : ছারখার
★ কলমে : বিষফল ( 03.09.21) 12.56 a.m.








0 comments:
Post a Comment