RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

বির্যমাস

 





আমার প্রকৃতিটাও অস্থির হয় জল-কাদায়,
বির্য, লালায়।
আমার প্রকৃতিটাও তছনছ হয়,
ঝড় বয়।
ঝেপ্টে পড়ে পাতাগুলো সব।।
গাছের ডাল, পাখির বাঁসা ভালোবাসাহীন হয়।
আমার প্রকৃতিতে তুমুল জ্বর,
রক্ত, কফ।
আমার প্রকৃতি রোজ শ্মশান ঘাটে অপেক্ষায়।।
গলা বসাই, রেডি হও....
হাঁড়িকাঠে ঘুম আমার।।
দূরের ছাগল জোর চিৎকার,
বজ্র নামে যোনিময়।
তোমার রান্না পুজোর নগ্ন সাপ.....
আমার শিশ্ন মুখটি কামড়ে খাক।
বন্ধা হবে ঝর্না সব, হাত তুলে ওই ধর্মরব।।
প্রকৃতিও আমার জলপটি নেয় নগ্ন হয়ে শরীরটায়।
চুপ চুপ....
দেওয়ালগুলো খসবে সব, বৃষ্টি হবে কপোলময়।
জলের থেকে ককিয়ে ওঠে মাছ কতক....
বেশ্যা তুমি দরজা দাও।
বিড়াল, পেঁচা মৌন সব।।
আমার প্রকৃতিটাও আধখাওয়া আপেলে কামড় দেয়,
গর্ভ হলো।
জন্ম নিলো.....
ফ্লাসের আলোয় আপনারা বললেন কাব্যগ্রন্থ।।
ভূমিষ্ট শিশুর মুখে সহজ-প্রসাব,
আপনি যোগি, সমালোচক।।
চলুন প্রত্যেকে প্রত্যেকের বুড়ো আঙুল কপালে ঠেকাবো আজ।
আমার প্রকৃতিতে করমচার মতো বৃষ্টি আজ।।
শুনতে পান?
 
 
★ লেখা : বির্যমাস
★ কলমে : বিষফল (15.09.21) 12.40 A.M

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment