RSS
কবি, লেখক, সমালোচক, বাচিক শিল্পী, গল্পকার, মানবতাবাদী, নাস্তিক, যাদুকর

 

★★★ শ্মশানে হঠাৎ ★★★
(বিষফল) 15.01.19
 
 
যে মানুষগুলো মরে গেলো, আমার হিংসে হয়...
তারা আমার কবিতা শুনবে না।।
উঠে আয়....পঞ্চভূত থেকে ফিরে আয়....
এবার আমার ঈশ্বর হবার পালা,
শাঁখে ফুঁ দিয়ে "কুন" বলার পালা।।
এই দেখো হাতে তুলে নিলাম শ্মশানের কাঠকয়লা....
পুড়ে যাওয়া শরীরের শেষ কয়লা,
তাতে ছিটোবো এবার তোমার শেষ শরীর ছোঁয়া গঙ্গা।।
এই হাত উপর করলাম,
একে একে উঠে এসে পড়ে ফ্যাল আমার প্রত্যেকটা কবিতা।
আমি নিশ্চিত জানি, কবির যন্ত্রনা নিয়ে দ্বিতীয় জনম দীর্ঘস্থায়ী হবে না.....
মা....শ্মশানকে কবির আঁতুড়ঘর করে দাও.....
চারিদিকে কাপড় টাঙাও....
ভূমিষ্ট শিশু পাক, শেষ শরীরী ঘ্রান.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment