কপালে হাত রাখো,
সারা শরীর পুড়ে যাচ্ছে আমার।।
দীপা, দেসা, কাকলী, আকিলা, অনামিকা.....
সব্বাই ধোঁয়াশা....
একখন্ড বরফ জ্বলতে চায়,
সিগারেটের ছাই দরকার।
পৃথিবী, তুমি নারী হও আমার....
কপালে হাত রাখো, যৌনাঙ্গে নয়।।
দু নয়ন গলে যাক....
ভুলভাল নদীতে কাগজ নৌকা অনেক ভাসালাম,
ওরা কেউ স্বর্গমুখী হবে না, হলো না।।
নদী গড়বো শেষ জীবনে একটা নিশ্চয়,
নরকের দোরগোড়ায়....
পৃথিবী, নৌকো ভাসিও।।
জুঁইগাছের অশ্রু আমার ভীষন প্রীয়,
যাত্রা পথে তুমি ছড়িয়ে দিও।।
মাঝরাতে গড়াগড়ি দিয়ে শ্মশানে কালি মাখবো,
ওরা বলুক.... রোগের প্রকৃতি জঘন্যতর,
আমি মুচকি হাসবো।।
মেঘ, বৃষ্টি, পর্বত, ওষ্ঠ সরাও....
তোমার ডান পাঁজরে গুহা বানাবো।
মাথায় হাত রাখো।।
ওহে ক্রুশ, তুমি ঠিকঠাক একটা নারী হয়ে জন্মাও....
আমার কপালে কাঁটার মালা পরানো।
দু বাহু মেলে দাঁড়িয়ে আছি......
সামনে সিনাই পর্বত।।
★ 18.07.19 (বিষফল)






0 comments:
Post a Comment